advertisement

Free Library: সরকারি চাকরির পরীক্ষা হোক কিংবা স্কুলের! এই লাইব্রেরিতে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ, সঙ্গে ফ্রি ওয়াইফাই

Last Updated:

Purulia Free Library: পুরুলিয়া শহরে রয়েছে এমন একটি লাইব্রেরি রয়েছে যেখানে একেবারে বিনামূল্যে পঠন-পাঠন করতে পারে পড়ুয়ারা। এছাড়াও রয়েছে ফ্রি ওয়াইফাই, পানীয় জলের সু-ব্যবস্থা।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার এই লাইব্রেরিতে বিনামূল্যে পড়াশোনা 

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বই মানুষের পরম বন্ধু। বইয়ের বিকল্প হয় না। বর্তমানে টেকনোলজির যুগেও বইয়ের গুরুত্ব কমেনি। ‌এক শ্রেণির মানুষ আজও বই প্রেমী। কারণ বই পড়ার মধ্যে যে আনন্দ রয়েছে তা কখনই ই-বুকে পাওয়া যায় না। পুরুলিয়া শহরে রয়েছে এমন একটি লাইব্রেরি যেখানে একেবারে বিনামূল্যে পঠন-পাঠন করতে পারে পড়ুয়া।
পুরুলিয়া শহরে রোটারি এসআরএমসি লাইব্রেরি। ২০২০ সালে এই লাইব্রেরি সূচনা হয়েছিল। ‌ সেই সময় মাত্র ১০ জন পড়ুয়া নিয়ে পথচলা শুরু করেছিল এই গ্রন্থাগার। ‌বর্তমানে ২০০ জনের বেশি ছাত্র-ছাত্রী রয়েছে এখানে।‌ একেবারে বিনামূল্যে তারা পড়াশোনা করতে পারে। রয়েছে ফ্রি ওয়াইফাই, পানীয় জলের সু-ব্যবস্থা। এছাড়াও উন্নতমানের সমস্ত বই রয়েছে এই  লাইব্রেরিতে।
advertisement
আরও পড়ুনঃ শীতেও তোর্ষার ভয়াল রূপ! একটু একটু করে গিলছে চা বাগান, নদী পাড়ে হাহাকার, আচ্ছে দিনের আশায় জয়গাঁ-হাসিমারা
এ বিষয়ে লাইব্রেরিয়ান অজয় চ্যাটার্জী বলেন, বইয়ের গুরুত্ব বাড়ছে ধীরে ধীরে। পড়ুয়া সংখ্যাও বাড়ছে তাদের লাইব্রেরিতে। এখানে পড়াশোনা করে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন।
advertisement
এ বিষয়ের রটারির প্রেসিডেন্ট কুনাল রাজগড়িয়া বলেন, আগামী দিনে এই লাইব্রেরি  মর্ডান লাইব্রেরি হয়ে উঠবে। আগামী দিনে এই লাইব্রেরিকে আরও উন্নতমানের করে তোলা হবে, এমনটাই বলছে কর্তৃপক্ষ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
লাইব্রেরিতে আসা এক পড়ুয়া বলেন, তিনি প্রায় আড়াই বছর ধরে এই লাইব্রেরিতে আসছেন। ‌ খুবই ভাল পঠন-পাঠনের পরিবেশ রয়েছে এখানে। অনেকটাই উপকার পাচ্ছেন তিনি। ‌প্রান্ত্রিক জেলার ছেলে-মেয়েদের পড়াশোনার দিক থেকে এগিয়ে নিয়ে যেতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। ‌ এই লাইব্রেরি হওয়ায় অনেকটাই উপকৃত হচ্ছে পুরুলিয়ার পড়ুয়ারা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Free Library: সরকারি চাকরির পরীক্ষা হোক কিংবা স্কুলের! এই লাইব্রেরিতে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ, সঙ্গে ফ্রি ওয়াইফাই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement