পরিবার সূত্রে জানা গিয়েছে, কালনা বেগপুরের বেলেডাঙা-বিটড়া এলাকার বাসিন্দা দুই বন্ধু সাকিল ও আলাউদ্দিন বৃহস্পতিবার দুপুরে বাইক নিয়ে বেরিয়েছিল ইদের আগে চুল কাটাতে। কিন্তু সেই সাধারণ পরিকল্পনা আর বাস্তবায়িত হল না। রসুলপুর পীড়তলার কাছে হঠাৎই একটি ট্রাকের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিলের।
advertisement
অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিনকে প্রথমে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। শুক্রবার দুপুরে মৃতের এক পরিজনের কথায়, “ইদের আগে একটু চুল কাটতে বেরিয়েছি। ভাবতেই পারছি না এভাবে সব শেষ হয়ে যাবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবারের তরফে পুলিশের কাছে আবেদন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে দ্রুত চিহ্নিত করে অভিযুক্ত চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এক নিমেষে উৎসবের আনন্দ মুছে দিয়ে এই দুর্ঘটনা ফের মনে করিয়ে দিল অসাবধানতার এক মুহূর্তই কেড়ে নিতে পারে তাজা প্রাণ।






