advertisement

East Medinipur News: ভাতের থালায় কয়লা, বাতাসে বিষ! দূষণে বিপর্যস্ত হলদিয়ায় শ্বাস নেওয়া দায়, নির্বাচনের আবহে শিল্পাঞ্চলে অবস্থান-বিক্ষোভ

Last Updated:

East Medinipur News: শিল্পনগরী হলদিয়ার আকাশ, বাতাসে শুধুই দূষণ। অবৈধভাবে কয়লা মজুত করা হচ্ছে যা পরিবেশ এবং স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করছে। নির্বাচন আবহে হলদিয়া শিল্পাঞ্চল শহরের দূষণ নিয়ে সোচ্চার হল সাধারণ মানুষ।

+
দূষণ

দূষণ রুখতে সোচ্চার হলদিয়ার সাধারণ মানুষ

হলদিয়া, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: শিল্পনগরী হলদিয়া। শিল্পের পাশাপাশি দূষণে ভরে উঠেছে শিল্পনগরীর আকাশ, বাতাস। এই দূষণকে কেন্দ্র করে শিল্পনগরী হলদিয়ার ১৮ নম্বর ওয়ার্ডের চকদ্বীপা পূর্বপল্লী গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় অবৈধভাবে কয়লা মজুত করে পরিবেশ দূষণ ও জনজীবন অতিষ্ঠ করে তোলার প্রতিবাদে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। একটি ‘লজিস্টিক’-এর মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভ ও ধরনা কর্মসূচিতে সামিল হন চকদ্বীপা পূর্বপল্লীর কয়েকশ গ্রামবাসী।
তাঁদের দাবি, এই দূষণের কারণে ভবিষ্যৎ প্রজন্ম টিকে থাকতে পারবে না। ভাতের থালায় কয়লা সঙ্কটে স্বাস্থ্য। অবিলম্বে এই কয়লা স্তূপীকরণ বন্ধ করতে হবে এবং গ্রামের পরিবেশকে বসবাসের যোগ্য করে তুলতে হবে। গ্রামবাসীদের অভিযোগ, এই সমস্যা নতুন নয়। ২০২৫ সালের মে মাস থেকেই কয়লা গুঁড়োর দাপটে নাজেহাল অবস্থা গ্রামটির। বাতাসে ওড়া কয়লার ছাই শুধু বায়ুদূষণ নয়, নষ্ট করছে পানীয় জলের উৎসকেও।
advertisement
আরও পড়ুনঃ স্কুলে ফ্যান নেই, পানীয় জলের টিউবওয়েল নেই! বেহাল পরিকাঠামোয় বাসন্তীতে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পঠনপাঠন, ধুঁকছে খুদে পড়ুয়াদের ভবিষ্যৎ
স্থানীয়দের দাবি, এই বিষয়ে তাঁরা এর আগে হলদিয়ার মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন। সংস্থার ম্যানেজমেন্টের সঙ্গে একাধিকবার আলোচনায় বসলেও মেলেনি কোনও স্থায়ী সমাধান। কর্তৃপক্ষের বারবার প্রতিশ্রুতি ভঙ্গই আজ গ্রামবাসীদের অবস্থান-বিক্ষোভে নামতে বাধ্য করেছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শিশুদের পার্কে যুগলদের আনাগোনা! গাছগাছালির আড়ালে ঘনিষ্ঠ মুহূর্ত, প্রতিবাদ করায় নিরাপত্তারক্ষীকে প্রহার
আন্দোলন চলাকালীন গ্রাম কমিটির সম্পাদক রঞ্জন জানা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানান, “২০২৫ সাল থেকে আমরা এই অসহ্য পরিস্থিতির শিকার। গ্রামের শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই আজ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, ঘরের দরজা-জানলা বন্ধ রেখেও নিস্তার মিলছে না। এমনকি খাবারের থালায় পর্যন্ত কয়লার গুঁড়ো মিশছে। আমরা কি এভাবেই বিষ খেয়ে বেঁচে থাকব।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামবাসীর অভিযোগ, প্রয়োজনীয় পলিউশন ক্লিয়ারেন্স বা প্রশাসনিক অনুমতি ছাড়াই জনবহুল এলাকায় এভাবে অবৈধভাবে কয়লা স্তূপ করা হয়েছে। প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আজ বিপর্যস্ত। তাই তারা বাধ্য হয়ে এই বৃহত্তর আন্দোলনে নেমেছি। গ্রামবাসীদের একটাই দাবি, জনবসতিপূর্ণ এলাকা থেকে এই কয়লার কারবার সরাতে হবে। যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয় এবং প্রশাসন বা সংস্থা উপযুক্ত পদক্ষেপ না নেয়, তবে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে। ফলে নির্বাচন আবহে আরও একবার হলদিয়া শিল্পাঞ্চল শহরে দূষণ নিয়ে সোচ্চার হল সাধারণ মানুষ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: ভাতের থালায় কয়লা, বাতাসে বিষ! দূষণে বিপর্যস্ত হলদিয়ায় শ্বাস নেওয়া দায়, নির্বাচনের আবহে শিল্পাঞ্চলে অবস্থান-বিক্ষোভ
Next Article
advertisement
স্নানের পর কি এই ভুল করছেন? সতর্ক হোন, নইলে টাক পড়ার ঝুঁকি বাড়বে দশগুণ! নিজের পায়ে কুড়পল মারছেন নিজেই
স্নানের পর কি এই ভুল করছেন? সতর্ক হোন, নইলে টাক পড়ার ঝুঁকি বাড়বে দশগুণ! নিজের পায়ে কুড়পল মারছেন নিজেই
  • তোয়ালে দিয়ে শক্ত করে চুল বাঁধা চুলের গোড়া দুর্বল করে তোলে

  • প্রতিদিন শ্যাম্পু ব্যবহারে মাথার ত্বক ও চুলের আর্দ্রতা নষ্ট হয়

  • হিট প্রোটেক্ট্যান্ট ছাড়া হেয়ার ড্রায়ার ব্যবহারে চুল দুর্বল হতে পারে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement