advertisement

South Dinajpur Park: শিশুদের পার্কে যুগলদের আনাগোনা! গাছগাছালির আড়ালে ঘনিষ্ঠ মুহূর্ত, প্রতিবাদ করায় নিরাপত্তারক্ষীকে প্রহার

Last Updated:

South Dinajpur Park: বালুরঘাট শিশু উদ্যান পার্কে যুগলদের আনাগোনা। গাছগাছালির আড়ালে চলছে আপত্তিকর কাজকর্ম। প্রতিবাদ করায় নিরাপত্তারক্ষীকে মারধর।

পার্কে আপত্তিকর অবস্থায় যুগল
পার্কে আপত্তিকর অবস্থায় যুগল
বালুরঘাট: শিশুদের খেলাধুলো, মনোরঞ্জনের জন্য তৈরি পার্কে যুগলদের আনাগোনা। সবুজ গাছগাছালির আড়ালে চলছে আপত্তিকর কাজকর্ম। তরুণ-তরুণীদের অন্তরঙ্গ মুহূর্তের সাক্ষী হচ্ছে শিশু উদ্যান। বালুরঘাট সার্কিট হাউস সংলগ্ন উদ্যান পার্কে সম্প্রতি ‘আপত্তিকর’ অবস্থায় বসে থাকতে দেখা গিয়েছিল এক যুগলকে। বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ জানান পার্কের এক কর্মী। অভিযোগ, প্রতিবাদ করতে গিয়ে মার খেতে হয় ওই কর্মীকে।
জানা যাচ্ছে, গঙ্গারামপুরের এক যুবক তাঁর বান্ধবীকে নিয়ে পার্কে ঢোকেন। সেখানেই ঝোপের আড়ালে দুজনে ঘনিষ্ঠ হন। বিষয়টি নজরে আসে অন্যদের। উদ্যান পার্কের নিরাপত্তারক্ষীকে অভিযোগ জানান তারা। এরপর নিরাপত্তারক্ষী যুগলের কাছে গিয়ে তাঁদের ভদ্রভাবে পার্কে বসতে বলেন। কিন্তু উলটে যুগল চড়াও হয় কর্মীর উপর। হেলমেট দিয়ে কর্মীকে প্রহার করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও। আক্রান্ত পার্ক নিরাপত্তাকর্মী নাম মহাবীর কামেত।
advertisement
আরও পড়ুনঃ পরিশ্রম আর শৃঙ্খলাই সঙ্গী! ইউপিএসসি-তে AIR-44 অর্জন, ভারতীয় সেনায় যোগ দেওয়ার স্বপ্নপূরণ, দেশের গর্ব শিলিগুড়ির রূপশিখা
শিশু পার্কে তরুণ-তরুণীদের ঘনিষ্ঠভাবে সময় কাটানো শিশু মনে প্রভাব ফেলে। শিশুদের বিনোদনের জন্য তৈরি স্থানে এমন আচরণ পার্কের পরিবেশ নষ্ট করে। এটি অত্যন্তই দৃষ্টিকটু আচরণ। দিনের বেলা হোক কিংবা সন্ধাবেলা পার্কের অন্ধকারে যুগলদের ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখা যায়। শুধু তাই নয়, পার্ককে নেশার ঠেক বানান যুবকরা। পার্কগুলোতে নিয়মিত নজরদারির অভাবের ফলেই এমন বিশৃঙ্খল কর্মকাণ্ড বাড়ছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South Dinajpur Park: শিশুদের পার্কে যুগলদের আনাগোনা! গাছগাছালির আড়ালে ঘনিষ্ঠ মুহূর্ত, প্রতিবাদ করায় নিরাপত্তারক্ষীকে প্রহার
Next Article
advertisement
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কি থাকবে বড় 'আসন'?
  • আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা?

  • নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!

  • নজরে ১০২ আসন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement