আরও পড়ুন: রাজ্যের IAS, IPS-দের স্থানান্তর নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল হাই কোর্ট
সকাল থেকেই এলাকায় কর্মী-সমর্থকদের ভিড় জমতে শুরু করে। লাড্ডু হাতে নিয়ে মিষ্টিমুখ করাতে দেখা যায় রেখা পাত্রকে। অনেকেই মনে করছেন, নতুন করে সংগঠনকে শক্তিশালী করতেই এবার আগেভাগেই মাঠে নেমে পড়েছেন তিনি।
শুধু উদযাপনেই থেমে থাকেননি, শুরু করেছেন রাজনৈতিক বার্তা দেওয়াও। এদিন তিনি রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পকে কটাক্ষ করে বলেন, এই প্রকল্পে সাধারণ মানুষকে যথেষ্ট সুবিধা দেওয়া হচ্ছে না। তার দাবি, তাদের সরকার ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প চালু করে প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। তিনি আরও জানান, এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করাই তার মূল লক্ষ্য।
advertisement
আরও পড়ুন: আজই কি প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ? কী জানাচ্ছে নির্বাচন কমিশন
স্থানীয় সমস্যাগুলিকে গুরুত্ব দিয়ে সমাধানের আশ্বাস দেন তিনি। পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য পরিষেবার মতো বিষয়গুলিকেও সামনে এনে প্রচারের রূপরেখা তৈরি করছেন বলে জানা গেছে। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের পর কিছুটা নীরব থাকলেও এবার বিধানসভা ভোটকে সামনে রেখে ফের সক্রিয় হয়ে উঠেছেন রেখা পাত্র। ফলে বসিরহাট মহকুমার রাজনৈতিক সমীকরণে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।






