TRENDING:

Assembly Elections 2026: ছাব্বিশের নির্বাচনী উত্তাপের মাঝে বালুরঘাটে বিরল দৃষ্টান্ত! রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে একই মঞ্চে তৃণমূল ও বিজেপির দুই হেভিওয়েট প্রার্থী

Last Updated:

Assembly Elections 2026: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বালুরঘাটে বিরল সৌজন্যের নজির। ভোটের উত্তাপের মাঝে একই মঞ্চে উপস্থিত তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ ও বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালুরঘাট: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2026) প্রাক্কালে একটি বিরল সৌজন্যের নজির দেখা গেল বালুরঘাটে। ভোটের উত্তাপের মাঝে একই মঞ্চে উপস্থিত তৃণমূল কংগ্রেস (TMC) ও বিজেপি (BJP) প্রার্থী। দক্ষিণ দিনাজপুর জেলার সংস্কৃতি মনস্ক শহর বালুরঘাটে একই মঞ্চে সৌজন্য বিনিময় করতে দেখা গেল দুই বিরোধী দলের প্রার্থীকে। বৃহস্পতিবার বালুরঘাট স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা দ্বারা আয়োজিত জেলা বার্ষিক অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ মিটে (District Annual Athletic Championship Meet) রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে একই মঞ্চে ধরা দিলেন দুই হেভিওয়েট প্রার্থী।
বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়, তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ
বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়, তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ
advertisement

এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্পিতা ঘোষ এবং বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। রাজনৈতিক প্রচার মঞ্চে দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে বাক্যবাণ ছুঁড়লেও এদিনের মঞ্চে তাঁদের দেখা গেল খোশমেজাজে। দুই বিরোধী প্রার্থী একসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার সূচনা করেন। প্রচারের ব্যস্ততার বাইরে তাঁদের এই হাসিঠাট্টা ও সহাবস্থানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

advertisement

আরও পড়ুনঃ ভাতের থালায় কয়লা, বাতাসে বিষ! দূষণে বিপর্যস্ত হলদিয়ায় শ্বাস নেওয়া দায়, নির্বাচনের আবহে শিল্পাঞ্চলে অবস্থান-বিক্ষোভ

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের মুখে কাদা ছোঁড়াছুড়ি ও হিংসার আবহে বালুরঘাটের এই ছবি সুস্থ গণতন্ত্র ও উন্নত সংস্কৃতির পরিচয় দিয়েছে। এই সম্প্রীতির বার্তা আগামী দিনে জেলা জুড়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুনঃ স্কুলে ফ্যান নেই, পানীয় জলের টিউবওয়েল নেই! বেহাল পরিকাঠামোয় বাসন্তীতে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পঠনপাঠন, ধুঁকছে খুদে পড়ুয়াদের ভবিষ্যৎ

সেরা ভিডিও

আরও দেখুন
পরিযায়ী শ্রমিক থেকে বিধানসভা প্রার্থী! হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের বড় চমক, মন্ত্রীকে সরিয়ে টিকিট মতিবুর রহমানকে
আরও দেখুন

এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ জানান, রাজনৈতিক লড়াই রাজনৈতিক ময়দানেই ঠিক আছে। ব্যক্তিগত জায়গায় সৌজন্য থাকাই বাঞ্ছনীয়। অন্যদিকে, বিদ্যুৎ রায় জানান, বালুরঘাট সংস্কৃতির শহর। প্রতিদ্বন্দ্বী বলে তাঁর থেকে মুখ ফিরিয়ে নিতে হবে সেটা এই শহর শেখায়নি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Assembly Elections 2026: ছাব্বিশের নির্বাচনী উত্তাপের মাঝে বালুরঘাটে বিরল দৃষ্টান্ত! রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে একই মঞ্চে তৃণমূল ও বিজেপির দুই হেভিওয়েট প্রার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল