TRENDING:

Mama Bhagna Relation: নির্বাচনের মধ্যেই নক্কারজনক ঘটনা! মামা-ভাগ্নার সম্পর্কে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা, ভাগ্নে নিজে হাতে যা করল

Last Updated:
Mama Bhagna Relation: ভোটের আগে মর্মান্তিক ঘটনা ডোমজুড়ে ধারাল অস্ত্রের কোপে প্রাণ গেল ব্যক্তির
advertisement
1/4
নির্বাচনের মধ্যেই নক্কারজনক ঘটনা! ভাগ্না-মামা-র সম্পর্কে...ভাগ্নে নিজে হাতে যা করল
ডোমজুড়: ভাগ্নার হাত প্রাণ খোয়াল মামা! ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেল ব্যক্তির। রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের দামামা বেজছে, সেই ছন্দে হাওড়াও। ভোট প্রচার প্রস্তুতি সামনে রেখে অশান্তি এড়াতে সর্বত্র জোরদার করা হয়েছে পুলিশ পাহারা। ভোটের আগে এলাকায় এলাকায় রুটমার্চ পুলিশের নাকা চেকিং। এর মধ্যেই অশান্ত হয়ে উঠল ডোমজুড় ভান্ডারদহ নস্কর পাড়া। Photo- Representative
advertisement
2/4
হাওড়া জেলার শিল্পাঞ্চল লাগোয়া ডোমজুড়। কাজেই শহর জুড়ে যেমন জমির আকাল বা জমির চড়া মূল্য তেমনি ডোমজুড়েও। যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন দিক থেকে ডোমজুড় এলাকায় জমির গুরুত্ব জেলা বাসীর কাছে বেশ কদরের। বলা যেতে পারে, জমি পেতে ও জমি খোয়াতে কেউই এক ইঞ্চি পিছুপা হয়না এখানে। বিভিন্ন সময় জমির সংক্রান্ত বিষয় নানা ঘটনা ঘটে। Photo - Representative
advertisement
3/4
এবার জমি অধিকার'কে কেন্দ্র করে ডোমজুড় ভান্ডারদহ নস্কর পরিবারে তুমুল বচসা শুরু হয়ে, বেশ কিছুদিন আগে। পারিবারিক সম্পত্তি ভাগাভাগি থেকেই সমস্যার সূত্রপাত। বিভিন্ন সময় সম্পত্তি ভাগাভাগির কারণে এক পক্ষের সঙ্গে অন্য পক্ষ বা একে অপরের সঙ্গে বচসা লেগেই ছিল। শুক্রবার হঠাৎ বচসা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। সেই সময় ঘটনাস্থলে পরিবারের একাধিক অংশীদার রয়েছে। তাদের মধ্যেই একজন শিবা নস্কর সম্পর্কে ভাগ্না, অন্যজন রাকেশ নস্কর সম্পর্কে মামা।
advertisement
4/4
এদিনও জমি মালিকানা বা ভাগাভাগি কারণে বচসা শুরু। এমন সময় হঠাৎ শিবা নস্কর ধারালো অস্ত্র অর্থাৎ কাটারি হাতে রাকেশ নস্করের উপর চড়াও হয়ে হাতে ও মাথায় কোপ বসায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে প্রায় ৫০ বছর বয়সী রাকেশ নস্কর। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ডোমজুড় হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, হাসপাতালে গিয়ে পৌঁছলে চিকিৎসকরা জানায় তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ। Input-  Rakesh Maity
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/হাওড়া/
Mama Bhagna Relation: নির্বাচনের মধ্যেই নক্কারজনক ঘটনা! মামা-ভাগ্নার সম্পর্কে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা, ভাগ্নে নিজে হাতে যা করল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল