TRENDING:

টানা তিনবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী...! তবুও প্রার্থী তালিকায় 'ঠাঁই' হল না তাঁর, কী বলছেন মালদহের এই তৃণমূল নেতা?

Last Updated:

TMC Candidate Malda: ২০০১ সাল থেকে ইংরেজবাজারের প্রার্থী। দুই দশক টানা প্রার্থী হয়েও এবার টিকিটে ছিঁড়ল না। ভোট ব্যস্ততা ভুলে পুরসভার কাজে ব্যস্ত বছর ৬৮ র দাপুটে নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

advertisement
মালদহ: মালদহ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনীতির উত্তাপ ক্রমশ বাড়ছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা প্রকাশ হতেই নতুন করে চর্চায় উঠে এসেছে একাধিক চমক ও সমীকরণ। টানা তিনবারের বিধায়ক এবং রাজ্য সরকারের প্রাক্তন পূর্ণমন্ত্রী হয়েও প্রার্থী তালিকায় ঠাঁই পেলেন না কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
advertisement

দীর্ঘ দুই দশক ধরে বিধানসভা নির্বাচনে সক্রিয় মুখ কৃষ্ণেন্দু। তবে এবার আর তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পাননি তিনি। রাজনৈতিক জীবনের শুরু ২০০১ সালে তৃণমূলের প্রার্থী হিসেবে। এরপর ২০০৬ সালে কংগ্রেসে যোগ দিয়ে প্রথমবার জয়ী হন তিনি। ২০১১ সালেও কংগ্রেসের টিকিটে জয় পান কৃষ্ণেন্দু।

পরবর্তীতে ফের তৃণমূলে ফিরে ২০১৩ সালের উপনির্বাচনে জয়লাভ করে রাজ্য সরকারের মন্ত্রীত্বও সামলান তিনি। যদিও ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে পরাজিত হন একসময়ের মন্ত্রী। এবার প্রার্থী তালিকায় নাম না থাকায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হলেও, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী নিজে কী বললেন?

advertisement

আরও পড়ুন: কারও স্বামী টোটো-চালক, কেউ কনটেন্ট ক্রিয়েটর, কেউ নেহাতই গৃহবধূ, ওঁদেরও টিকিট দিল তৃণমূল…! কেন? পিছনের আসল কারণ কি জানেন!

View More

কৃষ্ণেন্দু জানিয়েছেন, “ইংরেজবাজার কেন্দ্র বাদে অন্য আসনে প্রার্থী হতে আগ্রহী ছিলেন তিনি। তবে দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে তিনি সন্তুষ্ট এবং ভবিষ্যতেও দলের একজন কর্মী হিসেবেই কাজ করে যাবেন বলে জানান।

advertisement

অন্যদিকে, এই গুরুত্বপূর্ণ ইংরেজবাজার আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন পৌর কাউন্সিলর আশিস কুণ্ডুকে। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি জোরকদমে প্রচার শুরু করেছেন। আশিস কুণ্ডুর দাবি, মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে এবং তৃণমূলই আবার রাজ্যে সরকার গঠন করবে এই কেন্দ্রে। পাশাপাশি বিজেপির দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়ে আশিস বলেন, “এই কেন্দ্রে এখনও প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি, এবং আগামী দিনে রাজ্য তো বটেই, কেন্দ্র থেকেও বিজেপি ক্ষমতাচ্যুত হবে।”

advertisement

আরও পড়ুন: যুবসাথীর Message ঢোকেনি এখনও…? ঘরে বসেই Whatsapp এ জেনে নিন ‘পেমেন্ট ডেট’, ‘স্ট্যাটাস’, টুকে নিন এই ‘নম্বর’!

সেরা ভিডিও

আরও দেখুন
টানা তিনবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী...! তবুও প্রার্থী তালিকায় 'ঠাঁই' হল না তাঁর, কী বলছেন এই তৃণমূল নেতা?
আরও দেখুন

উল্লেখ্য, তৃণমূল ও সিপিআইএম ইতিমধ্যেই তাঁদের প্রার্থী ঘোষণা করলেও বিজেপির প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি এই কেন্দ্রে। তবে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির ভাল ফল রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে, ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রকে ঘিরে লড়াই যে এবার ত্রিমুখী ও হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলাই যায়। এখন দেখার, শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ আসনের দখল যায় কার ঝুলিতে?

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
টানা তিনবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী...! তবুও প্রার্থী তালিকায় 'ঠাঁই' হল না তাঁর, কী বলছেন মালদহের এই তৃণমূল নেতা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল