advertisement

যুবসাথীর Message ঢোকেনি এখনও...? ঘরে বসেই Whatsapp এ জেনে নিন 'পেমেন্ট ডেট', 'স্ট্যাটাস', টুকে নিন এই 'নম্বর'!

Last Updated:
Yuva Sathi Scheme Helpline: মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প যুব সাথী প্রকল্প। ইতিমধ্যেই রাজ্যের লাখ লাখ যুবক যুবতী এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করেছেন। আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন এপ্রিল পর্যন্ত আর অপেক্ষা নয়, চলতি মাস থেকেই যুব সাথী প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে অ্যাকাউন্টে। এবার স্ট্যাটাস জানতে আর কোথাও লগ ইন ও করতে হবে না, সরকার চালু করেছে বিশেষ নম্বর। ফোন বা মেসেজেই সব জেনে নিন এই ভাবে।
1/6
বিধানসভা ভোটের আগেই অন্তর্বর্তী বাজেটে বাংলার যুবক-যুবতিদের কথা মাথায় রেখে যুব সাথী প্রকল্প ঘোষণা করেছে রাজ্য। এই প্রকল্প ঘোষণা হওয়ার পর থেকেই বাংলার বহু যুবক-যুবতী এই প্রকল্পে আবেদন করেন।

2/6
ইতিমধ্যেই আবেদনকারীদের প্রশ্ন, সমস্যা ও অভিযোগের দ্রুত সমাধানের লক্ষ্যে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নের থেকে জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, এই হেল্পডেস্ক সরাসরি Department Of Youth Service And Support এর অধীনে কাজ করবে।

3/6
যুবসাথীর টাকা আটকে? জানুন আপডেটএই যুবসাথী প্রকল্পে আবেদন প্রক্রিয়ার আপডেট জানতে কোনওরকম অভিযোগ জানানোর জন্য চালু হয়েছে হেল্পলাইন নম্বর। বিপুল সংখ্যক আবেদনকারীদের মধ্যে অনেকেই তাঁদের আবেদনের বর্তমান স্টেটাস, নথি যাচাই ও সম্ভাব্য সুবিধা পাওয়ার জন্য সময়সীমা জানতে চাইছেন।

4/6
এইসব প্রশ্নের উত্তর জানতে যুব সাথী প্রকল্পের জন্য একটি বিশেষ হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। নির্দেশিকায় উল্লেখ করা হেল্প লাইন নম্বরটি হল–৬২৯২২৪৮৮৮– এই নম্বরটি যুব সাথী সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর দিতে তৈরি হেল্প ডেস্কের জন্য বরাদ্দ করা হয়েছে। এই নম্বরে সরাসরি ফোন অথবা হোয়াটসঅ্যাপ করেই শুধু নয়, প্রকল্প সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর জানতে যোগাযোগের জন্য একটি নির্দিষ্ট ইমেল আইডিও দেওয়া হয়েছে।

5/6
রাজ্য প্রশাসনের দাবি, এর ফলে আবেদনকারীরা জেলা বা ব্লক অফিসে বারবার গিয়ে তাদের আপডেটের প্রশ্ন না জেনে বাড়িতে বসেই এই সমস্ত তথ্য সহজেই জানতে পারবেন। সরকারি সূত্রের খবর, এই নম্বরটি খোলা থাকবে সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত। তবে শনি ও রবিবার পাশাপাশি সরকারি ছুটির দিন এই পরিষেবা বন্ধ থাকবে।

6/6
সরকারি এই নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে। শুধুমাত্র ফোন বা whatsapp নয়, এক্ষেত্রে যাবতীয় যোগাযোগের জন্য একটি নির্দিষ্ট মেল আইডি দেওয়া হয়েছে। এর ফলে লিখিত অভিযোগ নিজেদের কাছে জমা রাখাও সহজ হবে। পাশাপাশি নথিভিত্তিক যাচাই প্রক্রিয়াও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে।