Accident: সল্টলেকে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু মহিলা কর্মীর, নিকো পার্কের কাছে রাতের শহরে মর্মান্তিক দুর্ঘটনা
- Reported by:Anup Chakraborty
- Published by:Salmali Das
Last Updated:
সল্টলেকের নিকো পার্কের কাছে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল হাওড়ার বাসিন্দা রিম্পা ধারার, যিনি উবের বাইকে বাড়ি ফিরছিলেন। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে ডাম্পার ও চালককে আটক করেছে পুলিশ।
সল্টলেক: রাতের শহরে সল্টলেকে ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক বেসরকারি সংস্থার মহিলা কর্মীর। ডাম্পার এবং চালক আটক।ফের রতের শহরে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক বেসরকারি সংস্থার মহিলা কর্মীর। হাওড়ার বাসিন্দা রিম্পা ধারা (৩০) গতকাল অফিস ছুটির পরে রাতের বেলা উবের বাইকে করে হাওড়ার বাড়িতে ফিরছিলেন।
আরও পড়ুনঃ আরজি কর হাসপাতালের লিফটে মর্মান্তিক মৃত্যু! যে কারণ সামনে আসছে, ভয়াবহ! তড়িঘড়ি তদন্তে PWD ও স্বাস্থ্য দফতর
সেই সময় সল্টলেক নিকো পার্কের কাছে উইপ্রো ব্রিজের থেকে নামার পরেই আচমকা একটি ডাম্পার গাড়ি সজোড়ে ধাক্কা মারে। এরপরে হাসপাতালে নিয়ে গেলে ওই তরুণীর মৃত্যু হয়। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ডাম্পার এবং ডাম্পার এর চালককে আটক করেছে পুলিশ।
advertisement
advertisement
পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান বেপরোয়াভাবে ডাম্পারটি চালাচ্ছিলেন। সেই কারণে আচমকা বাইকটি সামনে আসলে দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে সমস্ত ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2026 11:45 AM IST










