TMC Assembly Election Candidate 2026: কল্যাণের অসমাপ্ত কাজ পূরণের পাশাপাশি মডেল ডোমজুড় গড়ার লক্ষ্যে নির্বাচনী লড়াই জানালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী!
- Reported by:RAKESH MAITY
- Published by:Salmali Das
Last Updated:
TMC Assembly Election Candidate 2026: কল্যাণের অসমাপ্ত কাজ পূরণের পাশাপাশি মডেল ডোমজুড় গড়ার লক্ষ্যে নির্বাচনী লড়াই জানালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী!
ডোমজুড়, রাকেশ মাইতি: ডোমজুড়ে তৃণমূলে আবার নতুন মুখ। ২০২৬ বিধানসভা নির্বাচনে ডোমজুড় কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তুরুপের তাস তাপস মাইতি। উন্নয়নকে সামনে রেখেই ভোট প্রচার, নিজের রাজনৈতিক লক্ষ্য এবং আগামীর পরিকল্পনার কথা স্পষ্ট করলেন। তাঁর কথায় উঠে এল ‘মডেল ডোমজুড়’ গড়ার স্বপ্ন। ২০২১ সালে ডোমজুড় কেন্দ্রের একাধিক উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখে নির্বাচনে জয়লাভ করে বিধায়ক হিসাবে সংকল্প গ্রহণ করেছিলেন কল্যান ঘোষ। পাঁচ বছরে কেন্দ্রে উন্নয়ন মূলক নানা কাজ করেছেন। সেই সঙ্গে একাধিক সমস্যার সম্মুখীনও হয়েছেন তিনি। বিশেষ করে জমা জল নিকাশি সমস্যার জেরে মানুষের রোষের মুখে পড়েছেন। এদিকে সেই কল্যাণ ঘোষের হাত ধরেই ডোমজুড় কেন্দ্রে শিক্ষা বিষয়ক নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধা করে দিতে বিশেষ উদ্যযোগ নিতে দেখা গেছে একই সঙ্গে চাকরির প্রস্তুতি ক্ষেত্রেও। মহিলা খেলা জগতে উন্নয়ন ঘটাতে উদ্যোগ নিয়েছেন তিনি। বহু নতুন প্রজন্ম ছাত্র-ছাত্রী’র জীবনে আশার আলো জ্বালাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন, বহু ছাত্র-ছাত্রী বা নতুন প্রজন্ম উপকৃত। সেই কাজ কতটা ত্বরান্বিত হয়, তবে সকলে আরও আশাবাদী।
আরও পড়ুনঃ আরজি কর হাসপাতালের লিফটে মর্মান্তিক মৃত্যু! যে কারণ সামনে আসছে, ভয়াবহ! তড়িঘড়ি তদন্তে PWD ও স্বাস্থ্য দফতর
এদিন সাংবাদিক বৈঠকে তাপস মাইতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের কাণ্ডারি। তিনি আমাকে একটি বড় দায়িত্ব দিয়েছেন এবং আমি এখন সেই দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছি। দলের কর্মীদের উৎসাহ এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস আদতে মমতা বন্দ্যোপাধ্যায়েরই জয় বলে তিনি মনে করেন।
advertisement
ডোমজুড়ে গত কয়েক বছরে তৃণমূল সরকারের আমলে প্রভূত উন্নতি হয়েছে বলে দাবি করেন এই প্রার্থী। তবে একই সঙ্গে তিনি বাস্তববাদী সুরে স্বীকার করে নিয়েছেন যে, এখনও কিছু কাজ বাকি আছে। তাঁর প্রধান লক্ষ্য ডোমজুড়ে কোনও বড় হাসপাতাল বা মানসম্মত কলেজ নেই। এলাকার মানুষের এই দীর্ঘদিনের অভাব দূর করতে তিনি সচেষ্ট হবেন। অসম্পূর্ণ পড়ে থাকা উন্নয়নমূলক কাজগুলো দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি।
advertisement
advertisement
দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে ডোমজুড় কেন্দ্রের ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তাপস মাইতি আত্মবিশ্বাসী। তিনি রাজ্যের উন্নয়নের ধারাকে বজায় রেখেই তিনি ডোমজুড়কে একটি মডেল কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন বলে দাবি করেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Domjur,Haora,West Bengal
First Published :
Mar 20, 2026 11:35 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
TMC Assembly Election Candidate 2026: কল্যাণের অসমাপ্ত কাজ পূরণের পাশাপাশি মডেল ডোমজুড় গড়ার লক্ষ্যে নির্বাচনী লড়াই জানালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী!








