advertisement

‘কেউ কি ট্রাম্পকে কী করতে হবে সেটা বলতে পারে...?’ ইরান যুদ্ধে আমেরিকাকে টেনেছে ইজরায়েল, এই দাবি উড়িয়ে দিলেন নেতানিয়াহু

Last Updated:
Netanyahu Rejects Claims Israel ‘Dragged’ US Into Iran Conflict: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার সব রিপোর্ট অস্বীকার করেছেন, যেখানে বলা হয়েছে ‘‘ইজরায়েল আমেরিকাকে ইরানের সঙ্গে সংঘাতে টেনে নিয়েছে”, তিনি এসব রিপোর্টকে সম্পূর্ণ “ভুয়ো খবর” বলেছেন।
1/5
পশ্চিম এশিয়ায় উত্তেজনার আগুন জ্বলছে। আর তার মধ্যেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া বার্তা দিয়েছেন। তাঁর এই বার্তায় তিনি সরাসরি ‘ভর্ৎসনা’ করেছেন ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুকে। ইরানের গ্যাস ফিল্ড বিশ্বের অন্যতম বড় প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্র। আর এর একটা অংশেই হামলা করেছিল ইজরায়েল। যা নিয়ে সর্বত্রই সমালোচনা হয়েছে ৷ (Photo: AFP)

2/5
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার সেই সব রিপোর্ট অস্বীকার করেছেন, যেখানে বলা হয়েছে ‘‘ইজরায়েল আমেরিকাকে ইরানের সঙ্গে সংঘাতে টেনে নিয়েছে”, তিনি এসব রিপোর্টকে “ভুয়ো খবর” বলেছেন। নেতানিয়াহু বলেন, ‘‘এটা শুধু অপপ্রচারই না, এটা হাস্যকর। কেউ প্রেসিডেন্ট ট্রাম্পকে কী করতে হবে সেটা কখনও বলতে পারে?’’ আরও যোগ করেন যে ‘‘ট্রাম্প সবসময় তার নিজের দেশের ভালোর জন্যই সিদ্ধান্ত নেন।” (Photo: AP)

3/5
সোশ্যাল মিডিয়ায় এর আগে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর সরাসরি কথা হয়েছে। ‘‘আমি তাঁকে জানিয়েছি এমন না করতে। তিনি এই বিষয়ে আমার সঙ্গে একমত হয়েছেন
সোশ্যাল মিডিয়ায় এর আগে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর সরাসরি কথা হয়েছে। ‘‘আমি তাঁকে জানিয়েছি এমন না করতে। তিনি এই বিষয়ে আমার সঙ্গে একমত হয়েছেন", বলেন ট্রাম্প। (Photo: AP)
advertisement
4/5
ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর মৃত্যুর গুজব নিয়ে বলেন, ‘‘সবার আগে আমি শুধু এটুকুই বলতে চাই যে, আমি জীবিত। আর আপনারা সবাই এর সাক্ষী।’’ (Photo: AP)

5/5
গত ১৫ মার্চ নেতানিয়াহু একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি এই তাঁর মৃত্যু সংক্রান্ত গুজবগুলোকে কৌতুকচ্ছলে উপস্থাপন করেন। (Photo: AP)