Minakshi Mukherjee: এরই নাম মীনাক্ষী মুখোপাধ্যায়! উত্তরপাড়ায় ভোট প্রচারে বেরিয়ে যা ঘটল, দেখে হইহই কাণ্ড! মন জিতে নিল সকলের
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Suman Biswas
Last Updated:
Minakshi Mukherjee: মানবিক ছবিতে উজ্জ্বল প্রচার! হুগলির পথে প্রবীণ নেত্রীর আশীর্বাদে উজ্জীবিত মীনাক্ষী মুখোপাধ্যায়।
হুগলি, বনোয়ারীলাল চৌধুরী: রাজ্যের বাম রাজনীতিতে একটি পরিচিত নাম মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার দিন কয়েকের মধ্যেই জোর কদমে মাঠে নেমে পড়েছেন তরুণ এই বাম নেত্রী। সেই প্রচারাভিযানের মাঝেই দেখা গেল এক অন্য রকম দৃশ্য। নবীন এই প্রার্থীকে উৎসাহ যোগাতে দেখা গেল প্রবীণ এক নেত্রীকে। ১৯৮৪ সালে পশ্চিম বর্ধমানের কুলটিতে এক নিম্নবিত্ত পরিবারে তাঁর জন্ম।
পরবর্তীতে কুলটির স্কুলেই তাঁর প্রাথমিক পড়াশোনা এবং আসানসোলের বানওয়ারিলাল ভালোটিয়া কলেজ থেকে তিনি স্নাতক ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয়ভাবে বামপন্থী ছাত্র ও যুব আন্দোলনের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্যস্তরের নেত্রী।
advertisement
advertisement
নন্দীগ্রামের পর আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি উত্তরপাড়া কেন্দ্রের বাম প্রার্থী। সেখানে তিনি এলাকার ঘরের মেয়ের মতোই মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে দেখা যায় তাকে। তেমনইয়ে দিন মীনাক্ষী মুখোপাধ্যায় প্রচার অভিযানের মাঝে তাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন এক প্রবীণ বাম নেত্রী।
তিনি বলেন, “তোমার মত হাজার হাজার মীনাক্ষী যেন দেশকে রক্ষা করে।”প্রচারে বেরিয়ে প্রবীণ মানুষদের কাছ থেকে ঠিক এমনই কথা শুনছেন মীনাক্ষী। প্রবীণদের এই সমর্থন যুব ও বাম কর্মীদের নতুন করে সংগঠিত করছে বলে মনে করছেন অনেকে। বর্তমানে তিনি উত্তরপাড়ায় জোরকদমে প্রচার চালাচ্ছেন। তবে শেষ পর্যন্ত ভোট বাক্সে মানুষ কার ওপর আস্থা রাখেন, এখন সেটাই দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2026 10:23 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Minakshi Mukherjee: এরই নাম মীনাক্ষী মুখোপাধ্যায়! উত্তরপাড়ায় ভোট প্রচারে বেরিয়ে যা ঘটল, দেখে হইহই কাণ্ড! মন জিতে নিল সকলের







