advertisement

BJP Assembly Election Candidate 2026: প্রার্থী ঘোষণা ঘিরে বিজেপিতে ক্ষোভ! আগুন জ্বালিয়ে ক্ষোভে উত্তাল কর্মী সমর্থকরা

Last Updated:
BJP Assembly Election Candidate 2026: সামশেরগঞ্জ, জঙ্গিপুর ও খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ঘোষণা ঘিরে দলের অন্দরে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। একাধিক জায়গায় দফায় দফায় বিক্ষোভে সামিল হলেন দলেরই একাংশ কর্মী-সমর্থকরা।
1/6
জঙ্গিপুর, তন্ময় মন্ডল: সামশেরগঞ্জ, জঙ্গিপুর ও খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ঘোষণা ঘিরে দলের অন্দরে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। একাধিক জায়গায় দফায় দফায় বিক্ষোভে সামিল হলেন দলেরই একাংশ কর্মী-সমর্থকরা। স্থানীয় স্তরে মতামত উপেক্ষার অভিযোগ তুলে তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানান।

2/6
বৃহস্পতিবার রাতে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ধুলিয়ানে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। সামশেরগঞ্জে বিজেপি প্রার্থী হিসেবে ষষ্ঠী চরণ ঘোষের নাম ঘোষণার পরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে।

3/6
অভিযোগ, স্থানীয় নেতৃত্বের মতামতকে গুরুত্ব না দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা রাস্তায় নেমে স্লোগান তোলেন এবং প্রার্থী নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। এই বিক্ষোভে নেতৃত্ব দেন ধুলিয়ান টাউন বিজেপির সভাপতি মনা ঘোষ ও টাউন সহ-সভাপতি প্রকাশ রজক।

4/6
অন্যদিকে, জঙ্গিপুর ও খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণার পর রঘুনাথগঞ্জেও একই চিত্র সামনে আসে। জঙ্গিপুরে বিজেপি প্রার্থী হিসেবে চিও মুখার্জি এবং খড়গ্রামে মিতালী মালের নাম ঘোষণার পরেই দলের একাংশ কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ দানা বাঁধে।

5/6
রঘুনাথগঞ্জের খড়খড়ি ব্রিজ মোড়ে বিক্ষোভে সামিল হন তারা। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে রঘুনাথগঞ্জ-লালগোলা রাজ্য সড়ক অবরোধ করেন, যার জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তাদের স্পষ্ট দাবি, জঙ্গিপুর ও খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের ঘোষিত প্রার্থীদের অবিলম্বে পরিবর্তন করতে হবে।

6/6
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় কর্মী-সমর্থকদের মতামত উপেক্ষা করা হয়েছে, যার ফলেই এই অসন্তোষ তৈরি হয়েছে। কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।