TRENDING:

CPIM: নির্বাচনের দামামা বাজতেই প্রচার শুরু! চাষের জমিতে গিয়ে শ্রমিক ও কৃষকদের সঙ্গে জনসংযোগ সিপিআইএম প্রার্থীর

Last Updated:

প্রার্থীদের এই ভিন্নধর্মী প্রচার কৌশল এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ নির্বাচনী লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধূপগুড়ি: নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা প্রকাশ করল বাম। তালিকা প্রকাশ করেছে বিজেপিও। বামেদের তালিকায় চমকের পর চমক। সোমবার কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে দলের রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করে প্রাথমিক প্রার্থিতালিকা ঘোষণা করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, আরএসপি রাজ্য সম্পাদক তপন হোর এবং সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রচার।
জনসংযোগ সিপিআইএম প্রার্থীর
জনসংযোগ সিপিআইএম প্রার্থীর
advertisement

চাষের জমিতে গিয়ে সাধারণ মানুষ, শ্রমিক ও কৃষকদের সঙ্গে জনসংযোগ সিপিআইএম প্রার্থীর। সিপিআইএম প্রার্থী নিরঞ্জন রায় নির্বাচনী প্রচারে বেছে নেন সম্পূর্ণ ভিন্ন পথ। ধূপগুড়ি কলেজ পাড়ার ১ নম্বর ওয়ার্ড এলাকায় সরাসরি আলুর খেতে পৌঁছে যান তিনি। সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকেরা। মাঠেই কৃষকদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং সাম্প্রতিক ঝড় ও শিলাবৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষতির বিষয়েও বিস্তারিত খোঁজখবর নেন। আসন্ন বিধানসভা নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানান মানুষকে ।

advertisement

আরও পড়ুন: আজই কি প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ? কী জানাচ্ছে নির্বাচন কমিশন

চাষিদের অনেকেই জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা প্রচারে তেমনভাবে অংশ নিতে পারছেন না। সেই পরিস্থিতিতে প্রার্থীর সরাসরি মাঠে উপস্থিতি এবং কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন স্থানীয়রা। সব মিলিয়ে, ভোটের আগে ধূপগুড়িতে প্রচারের রঙ ক্রমেই গাঢ় হচ্ছে। 

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দরজায় দরজায় উন্নয়নের গল্প, মানুষের খোঁজে রাস্তায় প্রার্থী, শিলিগুড়িতে গৌতম দেবের জনসংযোগে ভিন্ন মাত্রা
আরও দেখুন

বামেদের প্রার্থী তালিকায় যেমন ছাত্র এবং যুব রাজনীতির পরিচিত মুখ কলতান দাশগুপ্ত, সপ্তর্ষি দেব, দীপ্সিতা ধর, সায়ন বন্দ্যোপাধ্যায়দের নাম রয়েছে, সেরকমই প্রার্থী করা হয়েছে দলের প্রবীণ এবং পরিচিত মুখ বিকাশরঞ্জন ভট্টাচার্য, মানস মুখোপাধ্যায়দের৷ নদিয়ার কালীগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে লোকসভা নির্বাচনের পর বোমার আঘাতে নিহত শিশুকন্যা তমান্নার মা সাবিনা ইয়াসমিনকে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
CPIM: নির্বাচনের দামামা বাজতেই প্রচার শুরু! চাষের জমিতে গিয়ে শ্রমিক ও কৃষকদের সঙ্গে জনসংযোগ সিপিআইএম প্রার্থীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল