TRENDING:

West Bengal Elections 2026: কৃষ্ণনগর দক্ষিণ এবার সিপিআইএম-এর আশার আসন, উজ্জ্বল বিশ্বাসের গড়ে এবার বামেদের ভরসা তরুণ প্রতিবাদী শিল্পী

Last Updated:

ছোটবেলা থেকেই আঁকার প্রতি ভীষণ ঝোক ছিল তার। তার আঁকা একাধিক ছবিতে দেখা গিয়েছে প্রতিবাদের ছোঁয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধুবুলিয়া, নদিয়া, মৈনাক দেবনাথ: নাম লাবনী জঙ্গি, সিপিআইএম (লিবারেশন) দলের হয়ে এ বছর কৃষ্ণনগর দক্ষিণের প্রার্থী তিনি। বাড়ি নদিয়ার ধুবুলিয়ায়। আদ্যপ্রান্ত ছোটবেলা থেকেই বামপন্থী পরিবারেই জন্ম। বাবা, লিয়াকত আলি জঙ্গি দীর্ঘদিনের বাম নেতা। এ বছর মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের প্রতিপক্ষ হিসেবে ইতি মধ্যেই এই তরুণ প্রার্থী নজর কেড়েছে অনেকেরই।
লাবনী জঙ্গি কৃষ্ণনগর দক্ষিণের সিপিআইএম (লিবারেশন) এর প্রার্থী
লাবনী জঙ্গি কৃষ্ণনগর দক্ষিণের সিপিআইএম (লিবারেশন) এর প্রার্থী
advertisement

ছোটবেলা থেকেই আঁকার প্রতি ভীষণ ঝোক ছিল তার। তার আঁকা একাধিক ছবিতে দেখা গিয়েছে প্রতিবাদের ছোঁয়া! শিক্ষাগত যোগ্যতাও বহু প্রার্থীদের হার মানাবে! কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে স্নাতকোত্তর হন। এরপর সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সাইন্স কলকাতা থেকে সমাজবিজ্ঞানে এমফিল এবং পিএইচডি করেন। তার গবেষণার বিষয়বস্তু ছিল বাঙালি “পরিযায়ী শ্রমিকদের উপরে”!

advertisement

আর সেই কারণেই পরিচয় শ্রমিকদের আর্থসামাজিক অবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিতভাবে তিনি আলোচনা করেছেন। ইতিমধ্যেই ভোটের প্রচারে বেরিয়ে পড়েছেন তিনি। আজ যেখানে সারাদিন জুড়ে পরিযায়ী শ্রমিকরা একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতির ময়দানে নেমে নিজের গবেষণাকেই কাজে লাগাচ্ছেন তিনি।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নবদ্বীপে নতুন মুখের উপরেই ভরসা রাখল পদ্ম শিবির, টিকিট পেলেন শ্রুতি শেখর গোস্বামী, চিনুন তাঁকে
আরও দেখুন

তিনি জানান, বামফ্রন্টের সঙ্গে জোট প্রার্থী হিসেবে লড়াই করা তার কাছে অনেক বড় ব্যাপার। এটি একটি অনেক বড় প্লাটফর্ম। আজ যেখানে গোটা ভারতবর্ষ জুড়ে শ্রমিক এবং বাঙালির ওপর আক্রমণ চলছে বাঙালি পরিযায়ী শ্রমিক নিয়ে তিনি গবেষণা করছেন কিন্তু পুঁথিগত গবেষণা কিংবা শিল্পকলার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে এবার ভোটের রাজনীতিতে সেই সীমা পার করে মানুষের কাছে পৌঁছানোই তার মূল লক্ষ্য।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
West Bengal Elections 2026: কৃষ্ণনগর দক্ষিণ এবার সিপিআইএম-এর আশার আসন, উজ্জ্বল বিশ্বাসের গড়ে এবার বামেদের ভরসা তরুণ প্রতিবাদী শিল্পী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল