TRENDING:

Rachana Banerjee: শুভ কাজে লাল রঙে ভরসা রচনা বন্দ্যোপাধ্যায়ের! বিদেশ বসুর প্রচারে গোপন তথ্য ফাঁস অভিনেত্রীর

Last Updated:
Hooghly News: একদিকে জ্যোতিষ বিশ্বাস, অন্যদিকে ব্যক্তিগত পছন্দ, এই দুইয়ের সমন্বয়ে রচনার রঙ বাছাই যেন আলাদা মাত্রা পেয়েছে। শুভ কাজে কোন রঙ বাছেন রচনা? উত্তর স্পষ্ট, মন চায় সবুজ, কিন্তু শুভ দিনে ভরসা লালেই
advertisement
1/5
জ্যোতিষে বিশ্বাস, তাই লাল শাড়ি! প্রচারে রচনার রঙ তত্ত্বে চর্চা
শুভ কাজের দিনে রঙের নির্বাচন নিয়েই আবারও চর্চার কেন্দ্রে টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। প্রচারের ময়দানে দাঁড়িয়ে তিনি জানালেন, জ্যোতিষশাস্ত্রে তাঁর গভীর বিশ্বাস। তাই গুরুত্বপূর্ণ দিনে পোশাক বাছাইয়ে রঙের ভূমিকা তাঁর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। “সব শুভ কাজে লাল রঙ পরা দরকার”এই বিশ্বাস থেকেই এদিন তাঁর শাড়ির রঙ নির্বাচন। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
বিদেশ বসু ও দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে বেরিয়ে রচনার এই মন্তব্য মুহূর্তে নজর কাড়ে উপস্থিত কর্মী-সমর্থকদের। লাল শাড়িতে সজ্জিত রচনাকে ঘিরে তৈরি হয় আলাদা উচ্ছ্বাস। রাজনৈতিক মঞ্চে তাঁর উপস্থিতি যেমন গুরুত্ব বাড়িয়েছে, তেমনই তাঁর এই ‘শুভ রঙ তত্ত্ব’ নিয়ে শুরু হয়েছে চর্চা।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
তবে শুধু লালেই থেমে থাকেননি তিনি। মজার ছলেই বলেন, “আজ শুভ কাজ, তাই লাল পরেছি। তবে আমার নিজের পছন্দের রঙ কিন্তু সবুজ।” তাঁর এই খোলামেলা মন্তব্যে হাসির রোল ওঠে সভামঞ্চে। রঙের এই দ্বৈত পছন্দ যেন ব্যক্তিগত অনুভূতি আর জ্যোতিষ বিশ্বাসের এক মিশেল।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
রচনার কথায় স্পষ্ট, তাঁর কাছে রাজনীতি শুধু দায়িত্ব নয়, আবেগেরও জায়গা। প্রার্থীকে সমর্থন জানাতে এসে তিনি বলেন, “দলের হয়ে কাজ করতে পারছি, প্রার্থীকে সাপোর্ট দিতে পারছি, এর থেকে আনন্দের আর কিছু নেই।” এই আবেগঘন বার্তা কর্মীদেরও উজ্জীবিত করেছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
সব মিলিয়ে, একদিকে জ্যোতিষ বিশ্বাস, অন্যদিকে ব্যক্তিগত পছন্দ, এই দুইয়ের সমন্বয়ে রচনার রঙ বাছাই যেন আলাদা মাত্রা পেয়েছে। শুভ কাজে কোন রঙ বাছেন রচনা? উত্তর স্পষ্ট, মন চায় সবুজ, কিন্তু শুভ দিনে ভরসা লালেই!তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rachana Banerjee: শুভ কাজে লাল রঙে ভরসা রচনা বন্দ্যোপাধ্যায়ের! বিদেশ বসুর প্রচারে গোপন তথ্য ফাঁস অভিনেত্রীর
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল