Dhurandhar 2: পাকিস্তানে 'লিক' হল ধুরন্ধর ২-এর পাইরেটেড ভার্সান! আদিত্য ধর-রণবীর সিং-এর 'জাল ছবি দেখতে উৎসুক পাক জনতা
- Published by:Pooja Basu
Last Updated:
পাইরেসির খবর প্রকাশ্যে আসার আগেই, বিশ্বজুড়ে অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সিনেমাটির ভিডিও ক্লিপ এবং ছবি শেয়ার করা হয়েছিল। অনলাইনে ছবির গল্প ফাঁস না করার জন্য আদিত্য ধর ভক্তদের অনুরোধ করলেও, তা আটকানো সম্ভব হয়নি৷
advertisement
1/7

১৯শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদিত্য ধরের 'ধুরন্ধর ২'৷ ১৮ই মার্চ থেকে ছিল পেইড প্রিভিউ। তবে, ছবিটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার পরপরই পাকিস্তানে এই ছবির পাইরেটেড সংস্করণ পাওয়া যাচ্ছিল৷ এমনই এক্স-এর কিছু অ্যাকাউন্ট থেকে উল্লেখ করা হয়েছে। কিছু অ্যাকাউন্ট পাকিস্তানে ছবির পাইরেটেড ভার্সান দেখার ছবিও শেয়ার করেছে।
advertisement
2/7
খালিদ মেহমুদ খালিদ নামের এক সাংবাদিক এক্স-এ লেখেন, “লাহোরে ধুরন্ধর ২ দেখছি।” এর জবাবে, সাংবাদিক আদিত্য রাজ কৌল, যিনি ধুরন্ধর-এর গবেষণা ও পরামর্শক হিসেবেও কাজ করেছেন, বলেন, “দুঃখজনকভাবে, ধুরন্ধর – দ্য রিভেঞ্জ-এর পাইরেটেড সংস্করণ আজই পাকিস্তানে পৌঁছে গেছে।”
advertisement
3/7
তিনি আরও উল্লেখ করেছেন, “নীচে একজন পাকিস্তানি সাংবাদিককে দেখা যাচ্ছে যিনি বিষয়টি নিশ্চিত করছেন এবং তাঁর হোম স্ক্রিনে সিনেমাটি উপভোগ করছেন। পাকিস্তানি জঙ্গি দমনের গল্প হলেও পাকিস্তানিরা ভারতীয় সিনেমা ছাড়া বাঁচতে পারে না! ”
advertisement
4/7
পাইরেসির খবর প্রকাশ্যে আসার আগেই, বিশ্বজুড়ে অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সিনেমাটির ভিডিও ক্লিপ এবং ছবি শেয়ার করা হয়েছিল। অনলাইনে ছবির গল্প ফাঁস না করার জন্য আদিত্য ধর ভক্তদের অনুরোধ করলেও, তা আটকানো সম্ভব হয়নি৷
advertisement
5/7
ধুরন্ধর ব্লকবাস্টার হিট হওয়ার পর থেকে ‘ধুরন্ধর ২’ নিয়ে ছিল গভীর প্রত্যাশা। ফলে বৃহস্পতিবার ছবি মুক্তি পেতেই সেই প্রত্যাশার প্রতিফলন দেখা গেল দেশজুড়ে৷ উপচে পড়া ভিড় সিনেমাহলগুলোতে৷ ধুরন্ধর ছবিটি একসঙ্গে পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে৷ হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালমে দেখা যাচ্ছে রণবীর সিং অভিনীত এই ছবি। প্রথম দিনের হিসেব যা বলছে তাতে ছবিটি প্রায় ৫০ কোটি টাকার ব্যবসা দিয়ে শুরু করেছে।
advertisement
6/7
সারা দেশে মোট ৮,৯২৮টি শো-তে চলছে এই সিনেমা। মুম্বইয়ে নাকি টিকিটের সর্বোচ্চ মূল্য ৩১০০ টাকা।দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ২৫০০ টাকা। দিল্লিতেও সিটের দাম ২৪০০ টাকা। এ ছাড়া ২০০০ টাকা ও ১৮০০ টাকার টিকিটও রয়েছে।
advertisement
7/7
তবে শুধু পাকিস্তানেই নয়, দেশেও ধুরন্ধর ২-এর পাইরেটেড ভার্সান দেখা গিয়েছে৷ বিভিন্ন হ্যাকিং সাইটগুলোতে এই ছবির লিঙ্ক উঠে এসেছে৷ টরেন্ট প্ল্যাটফর্মগুলোতে হলের নিম্নমানের প্রিন্ট থেকে শুরু করে এইচডি কোয়ালিটির ফাইল পর্যন্ত আপলোড করা হয়েছে বলে অভিযোগ। এমনকি টেলিগ্রাম অ্যাপের মাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই অবৈধ লিঙ্কগুলো। তবে এই ধরনের পাইরেটেড ছবি দেখতে গিয়ে বিপদে পড়তে পারেন আপনিও৷ ফলে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ দেখতে হলে শুধুমাত্র হলে গিয়েই দেখুন, এতে আপনিও ছবিটি ভালভাবে উপভোগ করতে পারবেন এবং ছবির ব্যবসায়ও কোনও সমস্যা হবে না৷