গত কয়েকদিন ধরেই নবদ্বীপে বিজেপি প্রার্থী হিসেবে একাধিক নাম ঘিরে জোর জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। তবে সেই সমস্ত জল্পনাকে পিছনে ফেলে অবশেষে শ্রুতি শেখর গোস্বামীর নাম ঘোষণার পর থেকেই দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। প্রার্থীর নাম প্রকাশ্যে আসতেই বহু কর্মী মন্দিরে এসে তাকে মাল্যদান করে সংবর্ধনা জানান। পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
advertisement
আরও পড়ুনঃ শুধু একটি রক্ত পরীক্ষাতেই ধরা পড়বে ব্রেন ক্যানসার, টিউমর! কী পরীক্ষা করতে হয়? জানুন বিশেষজ্ঞের মত
আরও পড়ুনঃ এগুলিই কিডনি ক্যানসারের প্রাথমিক লক্ষণ, আপনার শরীরে ‘এই’ পরিবর্তন দেখলে সাবধান, প্রাণঘাতী হতে পারে
প্রার্থী ঘোষণার পর শ্রুতি শেখর গোস্বামী বলেন, “এটা মহাপ্রভুর দেওয়া দায়িত্ব। শ্রীধাম নবদ্বীপের নাম বিশ্বদরবারে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।” তাঁর বক্তব্যে ধর্মীয় আবেগের পাশাপাশি এলাকার উন্নয়ন ও পরিচিতি বৃদ্ধির কথাও উঠে এসেছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এবারও রয়েছেন পাঁচবারের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা। তাঁকে নিয়ে প্রশ্ন করা হলে গোস্বামী ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে বলেন, “উনি বর্তমানে খুব অসুস্থ, তাই তার সম্পর্কে কিছু বলব না।” এবারের নির্বাচনে নবদ্বীপে মূল লড়াই হতে চলেছে অভিজ্ঞ তৃণমূল প্রার্থী এবং নতুন মুখ বিজেপি প্রার্থীর মধ্যে। পরিবর্তনের ডাক নাকি অভিজ্ঞতার উপর ভরসা, নবদ্বীপের মানুষ কাকে বেছে নেন, এখন সেটাই দেখার।





