TRENDING:

BJP Candidate: দুর্নীতিতে জেলবন্দি জীবনকৃষ্ণের কেন্দ্রে মাস্টারস্ট্রোক বিজেপির, সংগঠনের সুখেনকে প্রার্থী করেই বাজিমাতের আশা

Last Updated:

BJP Candidate: কংগ্রেসের গড় ছিল বড়ঞা বিধানসভা। যদিও বড়ঞার বিভিন্ন গ্রামে বিজেপি অনেকটাই শক্তিশালী। ২০২১ সালে কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে বড়ঞা বিধানসভায় জিতেছিল তৃণমূল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদ জেলার বড়ঞার বিধায়ক ছিলেন জীবনকৃষ্ণ সাহা। চাকরির নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি। সেই বড়ঞা আসনকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। তাই এবার প্রথম সারির কোনও নেতা নয়, একটা সময়ের দক্ষ সংগঠককেই প্রার্থী করেছে গেরুয়া শিবির। গত কয়েকদিন আগেই অযোধ্যা থেকে পায়ে হেঁটে রথে চাপিয়ে রামলালা নিয়ে এসেছিল সন্তান। এবার সেই পরিবারেই ঢুকল বিজেপি টিকেট। বড়ঞায় বিজেপি প্রার্থী হলেন সুখেন কুমার বাগদি। নাম প্রকাশ হওয়ার পরেই দেখা গেল রামলালার পুজো করতে। বড়ঞা জুড়ে উচ্ছাস বিজেপি কর্মীদের। কারণ বড়ঞা পাখির চোখ করেছে গেরুয়া শিবির।
advertisement

নাম ঘোষণার পরেই সুখেন বাগদিকে ফুলের মালা পড়িয়ে সম্বর্ধনা জানানো হয়। পাঁচথুপি বাজারে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বুকে রামের ফটো নিয়ে ভোটের প্রচার করতে দেখা যায়। একদা কংগ্রেসের গড় ছিল এই বড়ঞা বিধানসভা। যদিও বড়ঞার বিভিন্ন গ্রামে বিজেপি অনেকটাই শক্তিশালী। ২০২১ সালে প্রথম বার কংগ্রেসকে পরাজিত করে বড়ঞা বিধানসভায় জিতেছিল তৃণমূল।

advertisement

আরও পড়ুনঃ পেয়েছেন রাষ্ট্রপতি পুরষ্কার, তুরুপের নয়া তাস বর্ণালী ধাড়া, কুলপিতে প্রার্থী করে চমক দিল তৃণমূল

আরও পড়ুনঃ নবদ্বীপে নতুন মুখের উপরেই ভরসা রাখল পদ্ম শিবির, টিকিট পেলেন শ্রুতি শেখর গোস্বামী, চিনুন তাঁকে

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন প্রার্থীদের পাশে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, ঐক্যের বার্তা হুগলির ময়দানে
আরও দেখুন

বিজেপি প্রার্থী অমিয়কুমার দাসকে ২,৭০০ ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থী জীবনকৃষ্ণ সাহা। বর্তমানে চাকরি নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও জেলে রয়েছেন তিনি। এখানে এ বছর তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিমা রজককে প্রার্থী করা হয়েছে। যদিও কংগ্রেসের প্রার্থী তালিকা এখনও প্রকাশ করা হয়নি। তবে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। সুখেন বাগ্দী জানিয়েছেন, দল আমাকে মনে রেখে বড়ঞাতে বিজেপির প্রার্থী করেছে। আমি মানুষের কাছে পৌঁছে নরেন্দ্র মোদির উন্নয়নের খতিয়ান তুলে ধরব। বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা চুরি করে জয়ী হয়েছিলেন। তার যে ভাবমূর্তি নষ্ট হয়েছিল, তা আজকে প্রমাণ। আজকে জেলে বাস করছেন। তৃণমূল দল মানুষের পাশে থাকতে চায় না। আমরা সমস্ত মানুষের পাশে থাকতে চাই। আমি অনেক পুরনো কর্মী হলেও আমাকে মনে রেখে সম্মান দিয়েছে।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
BJP Candidate: দুর্নীতিতে জেলবন্দি জীবনকৃষ্ণের কেন্দ্রে মাস্টারস্ট্রোক বিজেপির, সংগঠনের সুখেনকে প্রার্থী করেই বাজিমাতের আশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল