advertisement

Assembly Election 2026: পেয়েছেন রাষ্ট্রপতি পুরষ্কার, তুরুপের নয়া তাস বর্ণালী ধাড়া, কুলপিতে প্রার্থী করে চমক দিল তৃণমূল

Last Updated:

Assembly Election 2026: রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত বর্ণালী ধাড়াকে কুলপিতে প্রার্থী করে চমক দিল তৃণমূল। তিনি সংগঠনের নেতা নন, তবে পরিচিত মুখ। এ বারের নির্বাচনের জন্য তৃণমূলের তুরুপের তাস রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বর্ণালী ধাড়া।

বর্ণালী ধাড়া
বর্ণালী ধাড়া
কুলপি, নবাব মল্লিক: রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত বর্ণালী ধাড়াকে  কুলপিতে প্রার্থী করে চমক দিল তৃণমূল। তিনি সংগঠনের নেতা নন, তবে পরিচিত মুখ। এ বারের নির্বাচনের জন্য তৃণমূলের তুরুপের তাস রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বর্ণালী ধাড়া। ২০২৫ সালে রাষ্ট্রপতি পুরস্কার পান তিনি। গৃহবধূ থেকে মহিলাদের চাষের জমিতে স্বনির্ভরতার দিশা দেখানো ৫১ বছর বয়সি বর্ণালীকে ‘বিশিষ্ট চাষি’ হিসেবে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হন। সেই বর্ণালী তৃণমূল শিবিরের হাত ধরে নেমেছেন ভোট ময়দানে।
বর্ণালী কাকদ্বীপ ব্লকের উত্তর চন্দ্রনগরের বাসিন্দা। পড়াশোনা করেছেন নিশ্চিন্দিপুর আরডি হাইস্কুলে এবং পরে প্রাইভেটে স্নাতক সম্পন্ন করেন। এক সময় তাঁর স্বামী মলয় কুমার ধাড়া সারের দোকান চালাতেন। সেই সূত্রে সার-কীটনাশক বিক্রির প্রশিক্ষণ নিতে গিয়ে বর্ণালী পরিচিত হন আরও বিপুল সম্ভাবনার সঙ্গে। মহিলাদের নিয়ে বর্ণালী শুরু করেন অশ্বত্থতলা মহিলা জনকল্যাণ নামের একটি স্বনির্ভর গোষ্ঠী। এখন তার সেক্রেটারি পদে রয়েছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ এসি ঘরে রাখুন জলভরা বালতি! এতেই নাকি ঘটে ম্যাজিক…কারণ জানলে আপনিও রোজ করবেন গ্যারান্টি
২০০৮ সালে এই স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেন। চাষবাস থেকে শুরু করে হস্তশিল্প-বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তিনি বহু মহিলাকে স্বনির্ভর করে তুলেছেন। তাঁর সব থেকে উল্লেখযোগ্য কাজের মধ্যে হলো সূর্যমুখীর বীজ উৎপাদন। এই কাজের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে পান মহিলা কিষাণ পুরস্কার এবং ২০২৫ সালে রাষ্ট্রপতির হাত থেকে কৃষক সম্মান লাভ করেন। বর্তমানে শুধু সূর্যমুখীর বীজই নয়, জমিতে দাঁড়িয়ে শাকসব্জি-সহ একাধিক চাষের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার তিনি নামছেন নতুন দায়িত্ব নিয়ে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Assembly Election 2026: পেয়েছেন রাষ্ট্রপতি পুরষ্কার, তুরুপের নয়া তাস বর্ণালী ধাড়া, কুলপিতে প্রার্থী করে চমক দিল তৃণমূল
Next Article
advertisement
TMC Election Manifesto: দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
  • তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি৷

  • তালিকায় রয়েছে দিঘা থেকে দার্জিলিং পর্যন্ত বিভিন্ন জেলার শহর৷

  • এ ছাড়াও সাতটি নতুন জেলা তৈরির প্রতিশ্রুতিও রয়েছে ইস্তেহারে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement