World Poetry Day: জন্ম থেকেই দুরারোগ্য ব্যাধি, কবিতার জোরেই বিশ্বজয়! দুর্গাপুরের এই মেয়ে আজ দেশের গর্ব, পুরোটা জানলে চোখে জল আসবে
- Published by:Nayan Ghosh
Last Updated:
World Poetry Day: জন্ম থেকেই তিনি দুরারোগ্য সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত দুর্গাপুরের এই মেয়ে। কিন্তু শারীরিক বাধাকে তুচ্ছ করে দেবস্মিতা নাথ খুঁজে নিয়েছিলেন নিজের প্রতিভা। কবিতার জোরে সুনাম ছড়িয়েছে দেশ, বিদেশে। মেয়ের পাশে ঢাল হয়ে সবসময় থেকেছেন বাবা-মা।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: জীবনযুদ্ধ শব্দটা তাঁর কাছে শুধুমাত্র একটা শব্দ নয়, এটা তাঁর কাছে প্রতিদিনের জীবনে নতুন নতুন উপলব্ধি। কিন্তু এই যুদ্ধের হাল কখনও ছেড়ে দেননি তিনি। তাই বিশেষভাবে সক্ষম হয়েও খুঁজে নিয়েছেন নিজের প্রতিভাকে। আর সেই প্রতিভার জোরে আজ রাজ্য ছাড়িয়ে দেশের মাটিতেও তাঁর নাম ছড়িয়ে পড়েছে। জিতে নিয়েছেন নানা পুরস্কার। কবিতার ছন্দ মিলিয়ে ছন্দহীন জীবনে পেয়েছেন নতুন করে বাঁচার আশা। বিশ্ব কবিতা দিবসের আগে চিনে রাখুন জীবনে হার না মানা এই মেয়েকে। যিনি কবিতার জোরে আজ নিজের নাম বহু দূর পর্যন্ত ছড়িয়ে দিয়েছেন।
দুর্গাপুরের বাসিন্দা দেবস্মিতা নাথ। জন্ম থেকেই তিনি দুরারোগ্য সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত। যার কোনও স্থায়ী চিকিৎসা নেই। ছোটবেলাতেই চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, তিনি কোনওদিন পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। কিন্তু শারীরিক সীমাবদ্ধতা তাঁর পথ আটকাতে পারেনি। বরং প্রতিকূলতাকেই শক্তি করে আজ তিনি কবিতা ও আবৃত্তির জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। শৈশবটা দেবস্মিতার জন্য সহজ ছিল না। স্কুলজীবনে নানা অবহেলা, উপেক্ষা এবং কষ্টের অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে আঘাত দিয়েছে। তবু তাঁর বাবা-মা কখনও হার মানেননি।
advertisement
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবেন? লক্ষ্য হোক বাংলার সর্বোচ্চ শৃঙ্গ জয়! সাক্ষাৎ স্বর্গের হদিশ মিলবে রাস্তায়
ছোট থেকেই ফিজিওথেরাপি, বিভিন্ন সৃজনশীল চর্চার মাধ্যমে মেয়েকে স্বাভাবিক জীবনের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করেছেন তাঁরা। অভিভাবকদের এই অসম লড়াইয়ের মাধ্যমে ধীরে ধীরে দেবস্মিতা খুঁজে পান নিজের ভালবাসার জগৎ, কবিতা। খুব অল্প বয়সেই আবৃত্তির মঞ্চে উঠে নিজের প্রতিভার পরিচয় দিতে শুরু করেন তিনি। এরপর একের পর এক সাফল্য ধরা দেয় তাঁর জীবনে। বিভিন্ন প্রতিযোগিতা, মঞ্চ এবং অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি অর্জন করেছেন অসংখ্য স্বীকৃতি। শুধু রাজ্য বা দেশ নয়, বিদেশের মাটিতেও তাঁর প্রতিভার কদর হয়েছে। আজ আবৃত্তি তাঁর কাছে শুধু ভালবাসা নয়, পেশা হিসেবেও প্রতিষ্ঠিত।
advertisement
advertisement
পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেও পিছিয়ে নেই দেবস্মিতা। নিজের উপার্জিত অর্থ অসহায় মানুষের জন্য দান করা এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনা ও আবৃত্তি শেখানো তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেক বছর ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস হিসেবে পালিত হয়। বিশ্বজুড়ে কবিতা প্রেমীদের কাছে এই দিনটি বিশেষ। এই বিশেষ দিনকে সামনে রেখে দেবস্মিতা নাথের জীবন যেন নতুন করে মনে করিয়ে দেয়, শরীর নয়, মন আর ইচ্ছাশক্তিই মানুষের আসল শক্তি। যার মাধ্যমে যে কোনও প্রতিকূলতাকে জয় করে নিজের স্বপ্ন পূরণ করা যায়। দুর্গাপুরের এই মেয়ে তার উজ্জ্বল উদাহরণ। তাঁর এই লড়াই ও সাফল্যের গল্প সমাজের প্রতিটি মানুষের কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Durgapur,Barddhaman,West Bengal
First Published :
Mar 20, 2026 7:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
World Poetry Day: জন্ম থেকেই দুরারোগ্য ব্যাধি, কবিতার জোরেই বিশ্বজয়! দুর্গাপুরের এই মেয়ে আজ দেশের গর্ব, পুরোটা জানলে চোখে জল আসবে










