দুর্ঘটনার পর ওই ২ যুবককে রায়দিঘি গ্রামীন হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। দু’জনকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। নিহতের মধ্যে এক জনের বাড়ি শখের মোড় ও অন্য জনের মহিষগোটে। জানা যাচ্ছে, একটি ভবঘুরেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই যমের মুখে গিয়ে পড়েছেন দুই যুবক। ওই ভবঘুরের কিছু হয়নি বলে জানিয়েছে পুলিশ।
advertisement
যদিও গাড়িতে অতিরিক্ত গতি ছিল বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রবল গতি শেষ মুহূর্তে আর নিয়ন্ত্রণ করতে পারেনি। দক্ষিণ ২৪ পরগনার জেলার রায়দিঘির বৈদ্য পাড়ার কাছে এই ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন সেখানে। ওই এলাকাতে প্রায় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীদের। ফলে এলাকাটিকে দুর্ঘটনাপ্রবণ বলে ঘোষণা করার দাবি তুলেছেন তাঁরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃতদেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনার পর পথ নিরাপত্তা আরও জোরদার করার সংকল্প নিয়েছে পুলিশ। লাগাতার প্রচারের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বাইক আরোহী ও গাড়ি চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ওই এলাকায় নাকা চেকিংয়ের দাবিও তুলেছেন।






