TRENDING:

WB Assembly Elections 2026: পকেটে উন্নয়নের 'রিপোর্ট কার্ড', দক্ষিণ বর্ধমানের মন জিততে খোকন দাসের নতুন ফর্মুলা

Last Updated:

এ'বছর ফের দক্ষিণ  বর্ধমানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন খোকন দাস! তাঁর প্রচারের হাতিয়ার ইউনিক! বিধায়ক হিসেবে তিনি পাঁচ বছরে পেয়েছেন ৩ কোটি ৩০ লক্ষ টাকা! সেই টাকা তিনি কোথায়, কোন খাতে খরচ করেছেন, তা সবিস্তারে জানিয়ে প্রকাশ করলেন বই!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: দোরগোড়ায় ২০২৬-এর বিধানসভা নির্বাচন। এ’বছর ফের দক্ষিণ  বর্ধমানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন খোকন দাস। ইতিমধ্যে শুরু করেছেন প্রচারও। আর এ’বছর তাঁর প্রচারের হাতিয়ার গত পাঁচ বছরের কাজের খতিয়ান। বিধায়ক হিসেবে তিনি পাঁচ বছরে পেয়েছেন ৩ কোটি ৩০ লক্ষ টাকা। আর এই টাকা তিনি কী কী কাজে খরচা করেছেন তা নিয়ে বই প্রকাশ করলেন বিদায়ী বিধায়ক।
advertisement

এক সময় বর্ধমান দক্ষিণ ছিল বামফ্রন্টের অজেয় ঘাঁটি। গোটা জেলা জুড়েই ২০০৮-এর পঞ্চায়েত নির্বাচন এবং ২০০৯-এর লোকসভা নির্বাচনে বামেদের দুর্গে ফাটল দেখা দেয়। তার প্রভাব এসে পড়ে এই কেন্দ্রে। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ঘটে সেই ঐতিহাসিক পালাবদল। তখন থেকেই বর্ধমান দক্ষিণ তৃণমূল কংগ্রেসের দখলে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয় লাভ করে প্রথমবার বিধায়ক হন খোকন দাস। কেটেছে পাঁচটা বছর। সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন। এ বছরও খোকন দাসের উপরে আস্থা রেখেছে দল। এ’বছর নির্বাচনী প্রচারে তাঁর অন্যতম হাতিয়ার গত পাঁচ বছরে উন্নয়নের খতিয়ান। তাই গত পাঁচ বছরে বিধায়ক তহবিলের ৩ কোটি ৩০ লক্ষ তিনি কোন কোন খাতে, কোন কোন প্রকল্পের খরচা করেছেন, তা নিয়ে একটি বই প্রকাশ করলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন প্রার্থীদের পাশে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, ঐক্যের বার্তা হুগলির ময়দানে
আরও দেখুন

এই বই তিনি তুলে দেবেন সাধারণ মানুষের হাতে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন বিধায়কের টাকা কোন কোন কাজে খরচ হয়েছে। এই বইয়ে রয়েছে গত পাঁচ বছরে কোন ওয়ার্ডের কোথায়, কী কাজে,কত টাকা খরচা হয়েছে, তার হিসাব এবং কাজের ছবি। শেষ পর্যন্ত কাজের এই খতিয়ান দেখে বর্ধমান দক্ষিণের জনতা ফের খোকন দাসের হাতেই জয়ের চাবিকাঠি তুলে দেয় কি না, তার উত্তর মিলবে নির্বাচনী ফলাফলেই।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
WB Assembly Elections 2026: পকেটে উন্নয়নের 'রিপোর্ট কার্ড', দক্ষিণ বর্ধমানের মন জিততে খোকন দাসের নতুন ফর্মুলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল