advertisement

West Bengal Assembly Election 2026: নীতির লড়াইয়ে বাজিমাতের ডাক! জয়নগরে জয়ে আত্মবিশ্বাসী বাম প্রার্থী অপূর্ব প্রামাণিক

Last Updated:

West Bengal Assembly Election 2026: অপূর্ব প্রামাণিকের দাবি, এই নির্বাচন শুধু দল বা ব্যক্তির লড়াই নয়, বরং এটি নীতির লড়াই। তাঁর মতে, তৃণমূল ও বিজেপির মধ্যে যেই জিতুক না কেন, যদি বামপন্থী শক্তি দুর্বল হয়, তাহলে সেটাই রাজ্যের জন্য ক্ষতিকর হবে।

+
প্রচারে

প্রচারে অপূর্ব

দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, সুমন সাহা: জয়নগর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ে জোরকদমে প্রচার শুরু করেছেন সিপিএমের তরুণ প্রার্থী অপূর্ব প্রামাণিক। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন। প্রতিদিন বাড়ি বাড়ি ঘুরে মানুষের সঙ্গে কথা বলছেন, তাঁদের সমস্যার কথা শুনছেন এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন। তাঁর এই সরাসরি যোগাযোগের প্রচেষ্টায় স্থানীয় মানুষের মধ্যেও আগ্রহ বাড়ছে।
অপূর্ব প্রামাণিকের দাবি, এই নির্বাচন শুধু দল বা ব্যক্তির লড়াই নয়, বরং এটি নীতির লড়াই। তাঁর মতে, তৃণমূল ও বিজেপির মধ্যে যেই জিতুক না কেন, যদি বামপন্থী শক্তি দুর্বল হয়, তাহলে সেটাই রাজ্যের জন্য ক্ষতিকর হবে। তিনি মনে করেন, গত কয়েক বছরে বাম শক্তি দুর্বল হওয়ার ফলেই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে।
advertisement
তিনি বর্তমান শাসক দল ও প্রধান বিরোধী দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তাঁর কথায়, শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়েছে, বেকারত্ব বেড়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চাপে পড়েছেন। অথচ এই মৌলিক সমস্যাগুলির সমাধানের বদলে রাজনৈতিক দলগুলি অন্য ইস্যু সামনে এনে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে।
advertisement
অপূর্ব আরও জানান, বামপন্থীরাই একমাত্র শক্তি যারা সারা বছর মানুষের পাশে থাকে। শুধু নির্বাচনের সময় নয়, বরং প্রতিদিন মানুষের অধিকার, কাজ এবং নিরাপত্তার জন্য তারা আন্দোলন করে। তাঁর দাবি, এই ধারাবাহিক লড়াইয়ের কারণেই সাধারণ মানুষের সঙ্গে তাদের সম্পর্ক এখনও অটুট রয়েছে।
advertisement
আসন্ন নির্বাচনে নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী অপূর্ব প্রামাণিক। তিনি বিশ্বাস করেন, মানুষ এবার উন্নয়ন, কর্মসংস্থান ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে রায় দেবে। তাঁর মতে, বামপন্থী প্রার্থীদের জয় মানে শুধু একটি দলের জয় নয়, বরং তা হবে বাংলার সাধারণ মানুষের জয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
West Bengal Assembly Election 2026: নীতির লড়াইয়ে বাজিমাতের ডাক! জয়নগরে জয়ে আত্মবিশ্বাসী বাম প্রার্থী অপূর্ব প্রামাণিক
Next Article
advertisement
TMC Election Manifesto: দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
দিঘা থেকে দার্জিলিং- তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি! তালিকায় আর কোন কোন শহর?
  • তৃণমূলের ইস্তেহারে ২৫ মডেল শহর গড়ার প্রতিশ্রুতি৷

  • তালিকায় রয়েছে দিঘা থেকে দার্জিলিং পর্যন্ত বিভিন্ন জেলার শহর৷

  • এ ছাড়াও সাতটি নতুন জেলা তৈরির প্রতিশ্রুতিও রয়েছে ইস্তেহারে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement