LPG Crisis: গ্যাস সিলিন্ডার সমস্যা চরমে, গ্রাহকদের দাবি ডিস্ট্রিবিউটার করছে কালোবাজারি, পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ
- Reported by:Saradindu Ghosh
- Published by:Debalina Datta
Last Updated:
Gas Cylinder Delivery: ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র-ইজরায়েল পরিস্থিতির মধ্যে ভারতের বিভিন্ন জায়গায় রান্নার গ্যাস নিয়ে সমস্যা চলছেই
advertisement
1/6

কলকাতা: গ্যাস বুকিং করেও সময়ে না পাওয়ায় গ্যাস সিলিণ্ডার নিয়ে গ্যাস ডিস্ট্রিবিউটারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ তুললেন গ্রাহকরা। ভাতারের ফায়ার ব্রিগেড সংলগ্ন একটি গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে বিক্ষোভ গ্রাহকদের।
advertisement
2/6
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ আগেই গ্যাস সরবাহের উপর পড়েছিল।সেই আঁচ আজও বর্তমান।সময়মতো গ্যাস সিলিণ্ডার না পেয়ে দফায় দফায় বিক্ষোভ গ্যাস অফিসে।
advertisement
3/6
সময়মতো গ্যাস বুকিং করে গ্যাস সিলিণ্ডার তো সময়ে মিলছেই না। এমনকি গ্যাসের দোকানে লাইন দিয়েও মিলছে না গ্যাস সিলিণ্ডার।
advertisement
4/6
গ্রাহকদের অভিযোগ গ্যাস সিলিণ্ডারের গাড়ি আসলেও গ্যাস মিলছে না।ডিস্ট্রিবিউটারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ তুলে সরব হন গ্রাহকরা।
advertisement
5/6
গ্রাহকদের আরোও অভিযোগ ডেলিভারি বয়দেরও ফোন করলে তাঁরা ফোন ধরছেন না। যদিও এ বিষয়ে গ্যাস ডিস্ট্রিবিউটারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
advertisement
6/6
ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। Input- Saradindu Ghosh / Sandip
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
LPG Crisis: গ্যাস সিলিন্ডার সমস্যা চরমে, গ্রাহকদের দাবি ডিস্ট্রিবিউটার করছে কালোবাজারি, পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ