advertisement

বিচারের দাবিতে ভোটে লড়ছেন মা, তবু দীর্ঘদিনেও চার্জ গঠন হল না তামান্না হত্যাকাণ্ডের!

Last Updated:

কেটে গিয়েছে এক বছর তারপরেও বিচার পেতে এখনও দীর্ঘ লড়াইয়ের অপেক্ষায় তমান্নার মা সাবিনার। কেন চার্জ গঠন হল না?

আজকেও চার্জ গঠন হল না তমন্নার হত্যাকাণ্ডের
আজকেও চার্জ গঠন হল না তমন্নার হত্যাকাণ্ডের
সমীর রুদ্র, কালীগঞ্জ:  বিচারের দাবিতে ভোটে দাড়িয়েছেন মৃত তামান্নার মা সাবিনা ইয়াসমিন। কিন্তু, মৃত মেয়ের বিচারের জন্য এখনও চার্জ গঠন হল না। আজ তামান্না হত্যাকাণ্ডের কেসের চার্জ গঠন করার কথা থাকলেও তা সম্ভব হল না। এই মামলায় এক অভিযুক্ত সাবিরুল শেখ আইনজীবী পরিবর্তন করায় আজ চার্জ গঠন করা সম্ভব হল না বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত বছর ২৩ শে জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন মোলান্দিতে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় ন’বছরের শিশু তামান্না খাতুনের। মৃতের পরিবারের পক্ষ থেকে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ১১ জনকে গ্রেফতার করে। এক জন আসামী জামিনে মুক্তি পান। বাকিরা এখনও জেল হেফাজতে আছে।
advertisement
মেয়ের খুনের বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। বাম নেতৃত্বকেও তার পরিবারের পাশে থাকতে দেখা গিয়েছিল। কালীগঞ্জ বিধানসভার সিপিআইএম প্রার্থী হয়েছেন সাবিনা ইয়াসমিন। মেয়ের খুনের ন্যায় বিচারের দাবি নিয়েই নির্বাচনী প্রচার করছেন তিনি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
বিচারের দাবিতে ভোটে লড়ছেন মা, তবু দীর্ঘদিনেও চার্জ গঠন হল না তামান্না হত্যাকাণ্ডের!
Next Article
advertisement
Mamata Banerjee: 'বাংলার মানুষকে আঘাত করলে প্রত্যাঘ্যাত করতে জানে, বিজেপি-কে এমন শিক্ষা দিন...' ইস্তেহার প্রকাশের আগে তোপ মমতার
'বাংলার মানুষকে আঘাত করলে প্রত্যাঘ্যাত করতে জানে, বিজেপি-কে এমন শিক্ষা দিন...' ইস্তেহার প্রকাশের আগে তোপ মমতার
  • বাংলার মানুষকে আঘাত করলে প্রত্যাঘ্যাত করতে জানে: মমতা

  • বিজেপি-কে এমন শিক্ষা দিন...কেন্দ্রীয় এজেন্সি ভয় দেখালে ভয় পাবেন না: মমতা

  • বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির চক্রান্ত করছে: মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement