হলফনামায় প্রার্থীদের দিতে হবে সোশ্যাল মিডিয়ার তথ্য! ইন্টারনেট খরচ, বিজ্ঞাপন নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Election Commission Of India: ভোটের মুখেই একাধিক বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়ার হ্যান্ডলে ইত্যাদি বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। প্রার্থী এবং রাজনৈতিক দলগুলির জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করে কমিশন জানিয়ে দিল রাজ্যের ভোট প্রচার চলাকালীন রাজনৈতিক সব বিজ্ঞাপন Media Certification and Monitoring Committee (MCMC)-র মাধ্যমে অনুমোদিত হতে হবে।
কলকাতা: প্রার্থী এবং রাজনৈতিক দলগুলির জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের ভোট প্রচার চলাকালীন রাজনৈতিক সব বিজ্ঞাপন Media Certification and Monitoring Committee (MCMC)-র মাধ্যমে অনুমোদিত হতে হবে। স্পষ্ট নির্দেশ দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।
শুধু তাই নয়, মনোনয়ন হলফনামায় প্রার্থীদের নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলির বিস্তারিত তথ্য উল্লেখ করার নির্দেশ দিল কমিশন। একইসঙ্গে কড়া নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে নির্বাচন শেষ হওয়ার ৭৫ দিনের মধ্যে সব রাজনৈতিক দলকে ইন্টারনেটে প্রচারের খরচ জমা দিতে হবে। MCMC সব রকম পেইড নিউজ’ এর প্রেক্ষিতে কড়া পদক্ষেপ করবে নির্বাচন কমিশন।
advertisement
advertisement
এদিকে এরইমধ্যে ফের রাজ্যে এলেন ডেপুটি ইলেকশন কমিশনার। নির্বাচনী সূচি ঘোষণার পর বাংলা সফরে আসছেন জ্ঞনেশ ভারতী। তিনি দুদিনের সফরে আসছেন বাংলায়। সম্ভবত ২৫ এবং ২৬ তারিখ বঙ্গ সফরে থাকছেন ডেপুটি ইলেকশন কমিশনার। ভোটের দিনক্ষণ ঘোষণার পর বাংলায় নির্বাচন প্রস্তুতি দেখতে আসছেন জ্ঞানেশ ভারতী। সূত্রের খবর, প্রস্তুতি নিয়ে বৈঠকের পাশাপশি সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে আলাদা ভাবে বৈঠক করবেন তিনি।
advertisement
দুদিনের সফরে ঠাসা কর্মসুচি থাকছে ডেপুটি নির্বাচন কমিশনের। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে জেলাশাসক, পুলিশ সুপার, ডিজিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। নিরাপত্তার পাশাপাশি সাপ্লিমেন্টারি লিস্ট নিয়েও হতে পারে বৈঠক। প্রসঙ্গত, প্রথম তালিকার বেরনোর পর দ্বিতীয় তালিকা প্রকাশ নিয়ে কতটা প্রস্তুত জুডিসিয়াল অফিসাররা সেই বিষয় নিয়ে আলোচনা করবেন বলেও জানা যাচ্ছে কমিশন সূত্রে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2026 6:06 PM IST










