TRENDING:

Alipurduar News: দাঁতালদের দখলে মুজনাই, কবজা জমিয়েছে চা বাগানে! বন দফতরের শত চেষ্টাতেও কমছে না হাতির হানা, চিন্তায় বীরপাড়া

Last Updated:

Alipurduar News: মাদারিহাট বীরপাড়া ব্লকে ফের হাতির আনাগোনা। মুজনাই এলাকায় ২০টি হাতির একটি দল ঘরাফেরা করছে। হাতির দল সারাদিন মুজনাই চা বাগানে থাকছে। যার ফলে চা বাগানে কাজের ক্ষতি হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাদারিহাট, আলিপুরদুয়ার, অনন্যা দে: কিছুদিনের বিরতি ফের মাদারিহাট বীরপাড়া ব্লকে হাতির আনাগোনা লক্ষ্য করা গেল। মাদারিহাটের মুজনাই এলাকায় দেখা মিলছে হাতির দলের। এই দলে রয়েছে প্রায় ২০টি হাতি। তাঁদের দেখে চিন্তিত এলাকাবাসীরা।
হাতি
হাতি
advertisement

দিনভর চেষ্টায় হাতির দলকে জঙ্গলে ফেরৎ পাঠাতে বনকর্মীরা সক্ষম হলেও আবার রাত বাড়তেই এলাকায় হাজির হয় হাতির দলটি। বর্তমানে মাদারিহাটের মুজনাই চা বাগানে হাতির দলটিকে দেখা যায়। হাতির দল সারাদিন মুজনাই চা বাগানে থাকছে। যার ফলে চা বাগানে কাজের ক্ষতি হচ্ছে।

আরও পড়ুনঃ গঙ্গারামপুরে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ল পরপর দু’টি দোকান, রুজিরুটির একমাত্র ভরসা খুইয়ে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি

advertisement

আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের মুজনাই এলাকাটি একটি ছোট এলাকা। চারদিক ঘেরা জলদাপাড়া জঙ্গল দিয়ে। এই এলাকায় তেমন চাষবাস হয় না। এতগুলি হাতি এই প্রথম দেখল মুজনাই এলাকার বাসিন্দারা। চা বাগান থেকে বেরিয়ে কোন সময় লোকালয়ে এসে অঘটন ঘটাবে হাতির দল তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলে। মাদারিহাটে গত বছর অক্টোবর-নভেম্বর মাসে হাতির তাণ্ডব যথেষ্ট চোখে পড়েছিল। ডেথ জোনে পরিণত হয়েছিল মাদারিহাট। অনেকের প্রাণ গিয়েছিল সেই সময় হাতির হানায়। সেই ঘটনা এখনও সকলের মনে রয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গান গাইতে গাইতেই ছানা বিক্রি...! আয় বাড়ল Double,‌ ক্রেতাদের মন জয় করতে অভিনব কৌশল
আরও দেখুন

জলদাপাড়া বন বিভাগের পক্ষ থেকে এলাকায় বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরেও হাতির হানা কমছে না।এই হাতির দলটিকে ধুমচির জঙ্গলে পাঠানোর চেষ্টা চলছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: দাঁতালদের দখলে মুজনাই, কবজা জমিয়েছে চা বাগানে! বন দফতরের শত চেষ্টাতেও কমছে না হাতির হানা, চিন্তায় বীরপাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল