TRENDING:

ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়তেই গেল প্রাণ? ওড়িশা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে বড় অভিযোগ!

Last Updated:

পরিবারের অন্যান্য সদস্যদেরও অভিযোগ শুধুমাত্র ভোটার তালিকা থেকে নাম পড়ার জন্যই তড়িঘড়ি করে নথিপত্র নিয়ে বাড়ি ফেরাতেই এই দুর্ঘটনা ঘটল। এই ঘটনায় ভেঙে পড়েছে হাপেজুরের পরিবার। East Medinipur accident, migrant worker death, voter list name missing, Odisha return journey, road accident West Bengal, election controversy, migrant labour issue, voter list dispute, East Midnapore news, political allegation death

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, সৈকত শী: ওড়িশা থেকে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক। দুর্ঘটনায় প্রাণ যায় তাঁর। ময়নার বাসিন্দা সেক হাপেজুর রহমান। বয়স হয়েছিল প্রায় ৪৭ বছর। শেষ কয়েক বছর ধরে ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে রাজমিস্ত্রির শ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার মোটরসাইকেলে করে ওড়িশার ভুবনেশ্বর থেকে ময়নায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন হাপেজুর। আর তাতেই প্রাণ হারান।
মৃত সেক হাপেজুর
মৃত সেক হাপেজুর
advertisement

স্থানীয় ও পরিবারের লোকজন জানিয়েছেন, সংসারের হাল ফেরাতে হাপেজুর পরিচয় শ্রমিকের কাজ করতেন ওড়িশায়। বৃহস্পতিবার কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আসার পথে রাস্তায় পথ দুর্ঘটনা হয় বেলদার কাছাকাছি এলাকায়। তারপর হাসপাতালে ভর্তি করা হয়। বাড়ির লোক জানিয়েছেন মোটরসাইকেলের সঙ্গে অন্য গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। শুক্রবার মারা যান হাপেজুর। ময়নাতদন্তের পর শুক্রবার রাতে মরদেহ বাড়ি আসে।

advertisement

‘আমাকে রাজ্যসভার সদস্য করেছিল ঠিকই…’ তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেই আক্ষেপ মৌসমের!

‘কলকাতায় হামলা করব’! ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, কী শর্ত দিলেন তিনি?

এ বিষয়ে হাপেজুরের কাকা সেক ইমরানুর হোসেন বলেন, “সেক হাপেজুর শেষ কয়েক বছর ধরে পরীক্ষার ভুবনেশ্বরে পরিযায়ী শ্রমিকের কাজ করত। সম্প্রতি ভোটার তালিকা থেকে হাপেজুর নাম বাদ পড়ছিল। তাই ওড়িশা থেকে নিজের সমস্ত নথিপত্র নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আর বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারাল। হাপেজুরের কাকা সেক ইমরানুর হোসেনের আরও অভিযোগ শুধুমাত্র এস আই আর- এর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

হাপেজুর ময়না থানার অন্তর্গত গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণু মিশ্রচকের বাসিন্দা। বাড়িতে রয়েছেন বাবা-মা, স্ত্রী সন্তান। শুধু হাপেজুরের কাকা নয় পরিবারের অন্যান্য সদস্যদেরও অভিযোগ, শুধুমাত্র ভোটার তালিকা থেকে নাম পড়ার জন্যই তড়িঘড়ি করে নথিপত্র নিয়ে বাড়ি ফেরাতেই এই দুর্ঘটনা ঘটল। এই ঘটনায় ভেঙে পড়েছে হাপেজুরের পরিবার।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়তেই গেল প্রাণ? ওড়িশা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে বড় অভিযোগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল