TRENDING:

Who is Mofakkerul Islam: পুলিশের খাতায় নাম হাইকোর্টের জনপ্রিয় আইনজীবীর! লক্ষ লক্ষ সোশ্যাল ফলোয়ার, মালদহ-কাণ্ডে ধৃত মোফাক্কেরুল আসলে কে?

Last Updated:
Who is Mofakkerul Islam: উত্তেজক বক্তৃতা, মোথাবাড়ির ঘটনায় ধৃত 'মূলচক্রী' নাকি ইনি। আইনজীবী-রাজনীতিক নাকি সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয়। কে এই মোফাক্কেরুল ইসলাম? জানুন...
advertisement
1/10
পুলিশের খাতায় নাম হাইকোর্টের জনপ্রিয় আইনজীবীর! লক্ষ লক্ষ সোশ্যাল ফলোয়ার, মালদহ-কাণ্ডে ধৃত মোফাক্কেরুল আসলে কে?
এসআইআর তালিকা থেকে নাম বাদ। সাত বিচারককে হেনস্থার অভিযোগ। সেই নিয়ে তোলপাড় গোটা বাংলা। যত দিন যাচ্ছে, একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে।
advertisement
2/10
বুধবার মালদহের কালিয়াচকের ঘটনা সামনে আসার পর থেকেই একটি ভিডিও ভাইরাল হয়। দেখা যায়, ভিড়ের মাঝে গাড়ির উপর দাঁড়িয়ে এক ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন। সবাই তাঁর কথায় হাততালি দিচ্ছেন। অনেকেই মোবাইলে বন্দি করছেন ওই ব্যক্তির ভিডিও। ঘটনার পর থেকে ওই ব্যক্তির আর কোনও খোঁজ ছিল না।
advertisement
3/10
শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় সেই মোফাক্কেরুল ইসলামকে। পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরুতে পালানোর চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। তিনি মিম নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম।
advertisement
4/10
২০২১-এ এআইএমআইএম-এর প্রার্থী হয়েছিলেন মোফাক্কেরুল। তারপর আর রাজনৈতিক ক্ষেত্রে তাঁকে সেভাবে দেখা যায়নি। এবার ২০২৬-এর নির্বাচনে প্রার্থী নন মোফাক্কেরুল, তবে সেই মিম এবার আরও বেশি সক্রিয়ভাবে কাজ করছে মালদহে।
advertisement
5/10
সম্প্রতি রাজ্যে এসেছিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিও। বৃহস্পতিবার কালিয়াচকের ঘটনার পর সভামঞ্চ থেকে মিমকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
6/10
রাজনীতির বাইরে মোফাক্কেরুল ইসলাম একজন আইনজীবী। আগে জেলা আদালতে প্র্যাকটিস করতেন। বর্তমানে কলকাতা হাইকোর্টে মামলা লড়েন তিনি। জানা যায়, হাইকোর্টে এই আইনজীবীর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তিনি নাকি হাইকোর্টে ঢুকলেই তাঁকে ঘিরে লোকজনের ভিড় জমে যায়।
advertisement
7/10
তাঁর বক্তব্যও নাকি শুনতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। জেলায় তাঁর অনুগামীর অভাব নেই। ঘটনার দিনের ভিড় দেখলেও সে কথা স্পষ্ট হয়ে যায়।
advertisement
8/10
পুলিশের দাবি, মোফাক্কেরুল ইসলামের উস্কানিতেই বুধবার বিচারকদের ঘেরাও করার ঘটনা ঘটে। কালিয়াচকের তিনটি মামলায় নাম রয়েছে ওই ব্যক্তির। ইটাহারের বাসিন্দা মোফাক্কেরুল ইসলাম কেন মালদহে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
9/10
২০০৯ সালে প্রথম পুলিশের খাতায় নাম ওঠে মোথাবাড়ি অশান্তির ঘটনায় ধৃত মোফাক্কেরুল ইসলামের। ইটাহার থানায় মামলা ২০০৯ সালে মামলা রুজু হয়েছিল মোফাক্কেরুলের বিরুদ্ধে। চুরি, মারধর, অন‍্যায় ভাবে আটকে রাখা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল।
advertisement
10/10
২০১৪ সালে পুলিশ কর্মীকে হুমকি, কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয় রায়গঞ্জ থানাতে। ২০১৪ সালেই বালুরঘাট থানাতে বেআইনি সমাবেশ, প্রতারণা, জালিয়াতি, জাল নথি ব্যবহার করা-সহ একাধিক ধারায় মামলা হয়েছিল। রাজ‍্য পুলিশ সূত্রে দাবি, মাস খানেক জেলও খেটেছিলেন মোফাক্কেরুল (রিপোর্টার-- অমিত সরকার)
বাংলা খবর/ছবি/কলকাতা/
Who is Mofakkerul Islam: পুলিশের খাতায় নাম হাইকোর্টের জনপ্রিয় আইনজীবীর! লক্ষ লক্ষ সোশ্যাল ফলোয়ার, মালদহ-কাণ্ডে ধৃত মোফাক্কেরুল আসলে কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল