নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কেন এই বিপুল পরিমাণ নগদ টাকা ছিল ওই ব্যক্তির কাছে, কোথা থেকে এল এই টাকা, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ জেরা করা হচ্ছে আশুতোষ আগরওয়ালকে৷ ওই ব্যক্তিকে রাতেই তুলে দেওয়া হয়েছে আয়কর দফতরের হাতে৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
advertisement
এর আগে মঙ্গলবার গভীর রাতে বিমানবন্দরের টার্মিনাল থেকে বেরোনোর রাস্তায় তল্লাশি চলছিল। একটি ট্যাক্সিকে আটকে নাকা চেকিং শুরু করে পুলিশ। দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করতেই ৬৬২ গ্রাম সোনার চেন পাওয়া যায়। উদ্ধার হওয়া ৬৬২ গ্রাম সোনার গয়নার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। সঙ্গে সঙ্গে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ জানতে পেরেছে তাঁরা এয়ার এশিয়ার বিমানে ব্যাংকক থেকে কলকাতায় এসেছিলেন। এর পরে গ্রেফতার করা হয় দুজনকেই।
সুদীপ্ত সেন
