TRENDING:

Assembly Election : ভোটের ট্রেনিং সেন্টার, সেখানে এমন কাণ্ড! মহকুমা শাসকের সামনে কর্মীরা যা করলেন, শুনলে অবাক হবেন

Last Updated:

Murshidabad : ভোটগ্রহণের প্রশিক্ষণ নিতে এসেছেন ভোটকর্মীরা। তাঁদের পাতে পড়ল পচা খাবার। প্রত্যেকে খাবার ফেলে দিলেনম মহকুমা শাসকের সামনেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী : কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে ও কান্দি রাজ কলেজে চলছিল ভোটের ট্রেনিং। রবিবার সেই ট্রেনিং চলাকালীন পচা খাবার দেওয়া হল ট্রেনিং সেন্টারের মধ্যে। আর তখনই সব খাবার ফেলে দেওয়া হল ট্রেনিং সেন্টারের মধ্যেই।
advertisement

অস্বাস্থ্যকর খাবার দেওয়া নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন ভোট কর্মীরা। মহকুমা শাসক প্রদীপ্ত বিশ্বাস তার সামনে খাবার ফেলে দিলেন ভোট কর্মীরা। জানা গিয়েছে, কান্দি মহকুমার জন্য প্রিসাইডিং অফিসার ও ফাস্ট পোলিং অফিসার জন্য ভোট কর্মীদের এদিন কান্দি রাজ কলেজ ও রাজ উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের ব্যাবস্থা করে মহকুমা প্রশাসন। এই ঘটনা আগেও হয়েছে বলে অভিযোগ।

advertisement

কয়েকদিন আগে ভোটের ট্রেনিং চলাকালীন  দুপুর ২ টোর মধ্যে খাবার প্রশিক্ষণ শিবিরে পৌঁছে দেওয়ার কথা থাকলেও বিকেল গড়িয়ে গেলেও খাবার এসে পৌঁছায়নি। সেদিনও বিক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণ নিতে আসা ভোট কর্মীরা।

প্রশিক্ষণ নিতে আসা  ৯০% ভোট কর্মী খাবার পাননি বলে অভিযোগ ওঠে। এই অব্যবস্থা চলতে থাকলে প্রশিক্ষণ না নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এর পরেই পুনরায় আজকে রবিবার আবার খাবার দেওয়া হয় যা ছিল সম্পূর্ণ পচা খাবার। ফ্রাইড রাইস ও চিকেন ছিল পচা। আর সম্পুর্ণ মহকুমা প্রশাসনের গাফিলতির কারণে এই ঘটনা হয়েছে বলেই অভিযোগ করেছেন ভোট কর্মীরা। ভোট কর্মীদের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবেই পচা খাবার দেওয়া হচ্ছে ভোট কর্মীদের।

advertisement

View More

আরও পড়ুন- কোচবিহারের বাইপাসে পুলিশি অভিযান, ভোটের আবহে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

এক ভোট কর্মী জানিয়েছেন, সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ট্রেনিং দেওয়া হলেও অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। আমরা খাবার ফেলে চলে আসতে বাধ্য হয়েছি। ইচ্ছাকৃতভাবে দায়িত্বে থাকা আধিকারিকদের মদতে এই ঘটনা চলছে। অবিলম্বে খাবারের টাকা প্রশিক্ষণ নিতে আসা কর্মীদের একাউন্টে দেওয়ার দাবি তোলা হয়। যদিও কান্দি মহকুমা শাসক প্রদীপ্ত বিশ্বাস জানিয়েছেন, খাবার পরিবর্তন করে দিয়ে নতুন করে খাবার দেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Assembly Election : ভোটের ট্রেনিং সেন্টার, সেখানে এমন কাণ্ড! মহকুমা শাসকের সামনে কর্মীরা যা করলেন, শুনলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল