TRENDING:

Massive Kalbaisakhi Alert: ধেয়ে আসছে চরম দুর্যোগ, বাজে আকাশ হবে ফালাফালা, ৫০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া-সঙ্গী বৃষ্টি, তোলপাড় কলকাতা সহ জেলার পর জেলা

Last Updated:
Massive Kalbaisakhi Alert: জেলায় জেলায় ঘণ্টা দুয়েকের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ, হবে লন্ডভন্ড, রইল ওয়েদার আপডেট
advertisement
1/10
আকাশ ফালাফালা, ৫০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া-সঙ্গী বৃষ্টি, তোলপাড় কলকাতা সহ জেলার পর জেলা
দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় ঝড়-ঝঞ্ঝার দাপট৷  পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। অন্যদিকে সোম মঙ্গলবার নাগাদ ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তার আগেই স্থানীয়ভাবে তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘোর দুর্যোগের সম্ভাবনা৷ Photo- Representative
advertisement
2/10
কলকাতায় বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি। রাজ্যের চার জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। Photo- IMD/ Kolkata/ X Account
advertisement
3/10
দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা। Photo- Representative
advertisement
4/10
আগামী এক থেকে দু ঘণ্টায় দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার তার পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হু হু করে দাঁড়িয়ে৷ সক্রিয় মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ এরই জেরে ঝড় বৃষ্টি হচ্ছে৷ Photo- IMD/ Kolkata/ X Account
advertisement
5/10
পুরুলিয়া, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত৷ সঙ্গে ঝড় ও বজ্র বিদ্যুতের খেলা৷
advertisement
6/10
দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টি হবে। রবিবার ও সোমবার বজ্র-বিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে। কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টি সম্ভাবনাও থাকবে। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।
advertisement
7/10
৫ তারিখ থেকে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে  জারি ঝড়-বৃষ্টির ইয়েলো অ্যালার্ট৷ ঘণ্টায় ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বইবে হাওয়া, সঙ্গে বজ্র -বিদ্যুৎ সহ বৃষ্টি৷
advertisement
8/10
এদিকে ৮-৯ তারিখ নাগাদ বিভিন্ন জেলায় আরও জোরালো হাওয়া বইবে৷ বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ৭০ কিমি ৷ সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে জেলায়-জেলায়৷
advertisement
9/10
সোমবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার কালবৈশাখীর পরিস্থিতি থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। বুধবার কালবৈশাখীর মুহূর্ত পরিস্থিতি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে।
advertisement
10/10
উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দুর্যোগের পরিস্থিতি থাকবে মঙ্গলবার এবং বুধবার। মঙ্গলবার অপরের দিকের পাঁচ জেলা এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই কালবৈশাখী শিলাবৃষ্টি সহ দুর্যোগের আশঙ্কা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Massive Kalbaisakhi Alert: ধেয়ে আসছে চরম দুর্যোগ, বাজে আকাশ হবে ফালাফালা, ৫০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া-সঙ্গী বৃষ্টি, তোলপাড় কলকাতা সহ জেলার পর জেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল