TRENDING:

ফারাক্কার কংগ্রেস প্রার্থী মোতাব শেখ বৈধ ভোটার! জানিয়ে দিল ট্রাইবুনাল, SIR-এ বড় ধাক্কা কমিশনের

Last Updated:

ফারাক্কার কংগ্রেস প্রার্থী মোতাব শেখ বৈধ ভোটার। সুপ্রিম কোর্টের আদেশমতন বিশেষ কেস হিসাবে শুনানির পর সিদ্ধান্ত জানাল অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞনমের ট্রাইবুনাল। SIR পদ্ধতিতে বড় ধাক্কা কমিশনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফারাক্কার কংগ্রেস প্রার্থী মোতাব শেখ বৈধ ভোটার। উল্টে গেল জুডিসিয়াল অফিসারের সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টের আদেশমতন বিশেষ কেস হিসাবে শুনানির পর সিদ্ধান্ত জানাল অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞনমের ট্রাইবুনাল। SIR পদ্ধতিতে বড় ধাক্কা কমিশনের। কমিশনের পরিকাঠামো অসম্পূর্ণ তাই বিচারপতি বাসভবনে বসে ট্রাইবুনাল। রাত ৮ টার মধ্যে ভোটার তালিকায় মোতাব শেখে’র নাম প্রকাশ করতে নির্দেশ।
ফারাক্কার কংগ্রেস প্রার্থী মোতাব শেখ বৈধ ভোটার! জানিয়ে দিল ট্রাইবুনাল, SIR-এ বড় ধাক্কা কমিশনের
ফারাক্কার কংগ্রেস প্রার্থী মোতাব শেখ বৈধ ভোটার! জানিয়ে দিল ট্রাইবুনাল, SIR-এ বড় ধাক্কা কমিশনের
advertisement

২০১৮ সালের পাসপোর্ট, ২০১২ সালের ডিসেম্বরে ভোটার কার্ড হয় মোতাব শেখের। কমিশনের হয়ে ট্রাইবুনালে সওয়াল করেন, অতিরিক্ত সিইও এবং যুগ্ম সিইও৷ কমিশন তার পরিকাঠামো তৈরি করে উঠতে পারেনি। সুপ্রিম কোর্টের আদেশে বিশেষ মামলা হিসেবে শুনানি হয় আজ বিচারপতির বাসভবনে৷

আরও পড়ুন: নোংরা বেসিনের পাইপে হাত দিতেই গা ঘিনঘিন করে? এই ২ জিনিস দিয়েই হবে কামাল! পাইপের ভেতর, বাইর দুই হবে ৫ মিনিটে ঝকঝকে

advertisement

আরও পড়ুন: ‘ভোটের দিন এবং আগে পরে ভয় দেখায়’? খাস নন্দীগ্রামে পৌঁছে গেলেন CEO মনোজ আগরওয়াল! কমিশনের আলাদা নজর হেভিওয়েট কেন্দ্রে

সেরা ভিডিও

আরও দেখুন
স্বামীর মৃত্যুর বিচার চেয়ে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কা সরকারের, পাশে টলিউডের তারকারা
আরও দেখুন

প্রসঙ্গত, মুর্শিদাবাদের ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের নাম দ্রুত নিষ্পত্তি করতে আগেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত বৃহস্পতিবার শীর্ষ আদালত জানায়, কংগ্রেস প্রার্থী কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে যে কোনও একটি ট্রাইবুনালে আবেদন করতে পারবেন৷ আদালতের অনুরোধ, নির্বাচন কমিশনের সহযোগিতায় কংগ্রেস প্রার্থীর আবেদনটি যেন দ্রুত নিষ্পত্তি করে ট্রাইবুনাল। মনোনয়ন জমা দিতে না পেরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন কংগ্রেস প্রার্থী মহতাব। রবিবার সেই রায়েই শীর্ষ আদালতের আদেশমতন ট্রাইবুনাল জানাল কংগ্রেস প্রার্থী মোতাব শেখ বৈধ ভোটার৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ফারাক্কার কংগ্রেস প্রার্থী মোতাব শেখ বৈধ ভোটার! জানিয়ে দিল ট্রাইবুনাল, SIR-এ বড় ধাক্কা কমিশনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল