advertisement

Fire: গঙ্গারামপুরে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ল পরপর দু'টি দোকান, রুজিরুটির একমাত্র ভরসা খুইয়ে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি

Last Updated:

South Dinajpur News: মাঝরাতে চায়ের দোকানে আগুন। পুড়ল মুদিখানার দোকানও। আগুনের তাপে ফাটল দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার। গঙ্গারামপুরে অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত দোকান মালিক। প্রশাসনের কাছে সাহায্যের আর্জি।

আগুন প্রতীকী ছবি
আগুন প্রতীকী ছবি
সুজন সূত্রধর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ক্ষতিগ্রস্ত পরপর দুটি দোকান। একটি মুদিখানা ও চায়ের দোকান। ঘটনাটি ঘটেছে কাদিঘাট পলিটেকনিক কলেজের পাশ্ববর্তী এলাকায়। আগুনে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, কাদিঘাট পলিটেকনিক কলেজের পাশে নিজের বাড়ির সামনেই একটি মুদিখানা দোকান চালাতেন নিমাই সন্ন্যাসী। মুদিখানার সামগ্রীর পাশাপাশি সেখানে চা বিক্রিও করতেন তিনি। এই দোকানের উপর নির্ভর করেই তাঁর সংসার চলত।
আরও পড়ুনঃ আধুনিকতার ভিড়ে অটুট ঐতিহ্য, ব্রিটিশ আমল থেকে অবিচল ফ্লুট-ট্রাম্পেটের সুর, দুই শিল্পীর যুগলবন্দীতে মুগ্ধ পুরুলিয়া
প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। গভীর রাতে হঠাৎই দোকানে আগুন লাগে। স্থানীয় কয়েকজন আগুন দেখতে পেয়ে দোকান মালিককে ডাকাডাকি করেন। বাইরে এসে তিনি দেখেন, দাউদাউ করে জ্বলছে তাঁর দোকান। আগুনের তাপে দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের লোকজন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ছিল বৈধ পারমিট, তাও অদৃষ্টের লিখন! কাঁকড়া ধরতে গিয়ে মৎস্যজীবীকে ছিঁড়ে খেল বাঘ, সুন্দরবনে ফের আতঙ্কের পরিবেশ
প্রতিবেশীরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় দমকল ও গঙ্গারামপুর থানায় খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের প্রায় সমস্ত মালপত্র পুড়ে যায় বলে জানিয়েছেন নিমাই সন্ন্যাসী।
advertisement
তাঁর দাবি, এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সম্পূর্ণভাবে দোকানের উপর নির্ভরশীল হওয়ায় বর্তমানে তিনি চরম সমস্যার মুখে পড়েছেন। স্থানীয় প্রশাসনের কাছে পাশে থাকার আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক। এদিকে, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Fire: গঙ্গারামপুরে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ল পরপর দু'টি দোকান, রুজিরুটির একমাত্র ভরসা খুইয়ে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি
Next Article
advertisement
LPG Cylinder Crisis Update: শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
  • গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়!

  • সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী৷

  • দেশের রান্নার গ্যাসের সঙ্কট নেই, আশ্বাস মন্ত্রীর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement