advertisement

North 24 Parganas News: ব্যাঙ্কে কোটি টাকা, নিজের নামে বাড়ি-জমি কত? হলফনামায় খতিয়ান প্রকাশ করলেন চন্দ্রিমা

Last Updated:

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাতে নগদ অর্থ কম থাকলেও ব্যাঙ্ক সঞ্চয় এবং অন্যান্য সম্পদের নিরিখে তিনি অন্যান্য প্রার্থীদের তুলনায় অনেকটাই এগিয়ে আছেন বলেই মনে করা হচ্ছে।

তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য
তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়:  নির্বাচন আসন্ন। আগাগোড়া লড়াকু, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মূলধন কত, বাড়ি-গাড়ি আছে? আর গয়নাগাটি ? এই উৎসাহ অনেকেরই । উত্তর দিয়েছেন তিনি তাঁর হলফনামায়। নির্বাচনের মনোনয়ন পেশের সময় যে হলফনামা জমা করতে হয়, তাতে তিনি তাঁর সম্পত্তি, আয়-ব্যায়ের হিসেব, সবটাই দিয়েছেন। দেখে নেওয়া যাক।
ভোট বৈতরণী পার হওয়ার আগে হাতে নগদ মাত্র ১.২০ লক্ষ টাকা। হলফনামায় চন্দ্রিমা ভট্টাচার্যের সম্পত্তির খতিয়ান ঠিক কত জানেন? আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁর নির্বাচনী হলফনামায় নিজের সম্পদ ও আয়ের বিস্তারিত বিবরণ প্রকাশ করেছেন। সেই হলফনামা অনুযায়ী, হাতে নগদ অর্থ তুলনামূলকভাবে কম হলেও ব্যাঙ্কে সঞ্চিত অর্থ ও অন্যান্য সম্পদের পরিমাণ যথেষ্ট উল্লেখযোগ্য।
advertisement
হলফনামা অনুযায়ী,
advertisement
নগদ- ১,২০,২৪০
বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর মোট জমা-  ১,১০,৫৬,১৬২
SBI-এর কলকাতা হাইকোর্ট শাখার একটি সঞ্চয়ী হিসাবে -১,০৮,৮৫,৯২২ টাকা
নির্বাচনী খরচের জন্য পৃথক অ্যাকাউন্টে জমা- ৫০,০০০ টাকা
অস্থাবর সম্পদের মোট মূল্য – ১,২৪,১৯,০৯৯ টাকা, (এর মধ্যে রয়েছে একটি Mahindra Scorpio গাড়ি, যার মূল্য প্রায় ১১.৫২ লক্ষ টাকা এবং প্রায় ২.১০ লক্ষ টাকার সোনা ও গয়না। আয়ের হিসাবেও উঠে এসেছে ধারাবাহিকতা।)
advertisement
২০২৪-২৫ অর্থবর্ষে চন্দ্রিমা ভট্টাচার্য-এর মোট আয় ছিল ২,৩৩,৫৫০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা-কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (১৯৭২) এবং এলএল.বি (১৯৭৬) ডিগ্রি অর্জন করেন এবং ১৯৭৮ সালে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাতে নগদ অর্থ কম থাকলেও ব্যাঙ্ক সঞ্চয় এবং অন্যান্য সম্পদের নিরিখে তিনি অন্যান্য প্রার্থীদের তুলনায় অনেকটাই এগিয়ে আছেন বলেই মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ব্যাঙ্কে কোটি টাকা, নিজের নামে বাড়ি-জমি কত? হলফনামায় খতিয়ান প্রকাশ করলেন চন্দ্রিমা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement