TRENDING:

Alipurduar News: জঙ্গলে পুজো করতে গিয়ে সর্বনাশ! হাতির হানায় প্রাণ হারালেন এক ব্যক্তি, বিয়ের আনন্দের মাঝেই নেমে এল শোকের ছায়া

Last Updated:

Alipurduar News: বিয়ে উপলক্ষ্যে জঙ্গলে পুজো করতে যাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল! আলিপুরদুয়ারে হাতির হানায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, সেই সঙ্গেই নেমে এসেছে শোকের ছায়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুমারগ্রাম, অনন্যা দেঃ নিয়ম মেনে জঙ্গলে পুজো করতে গিয়ে বিরাট বিপদ! সংকোশ চা বাগান এলাকায় প্রাণ গেল এক ব্যক্তির। ডুয়ার্সে ফের হাতির হানার ঘটনা সামনে এল। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাস্থল
ঘটনাস্থল
advertisement

এক মাস আগেও কুমারগ্ৰাম ব্লকে হাতির হানায় প্রাণ গিয়েছিল এক ব্যক্তির। আবারও ব্লকের সংকোশ চা বাগানে হাতির হানায় প্রাণ গেল সনিয়া ওরাঁও নামের একজনের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

আরও পড়ুনঃ বাঁকুড়ার ২ লড়াকু পরীক্ষার্থী! অঙ্ক পরীক্ষার মাঝে আচমকা অসুস্থ, হাসপাতালে বসেই মাধ্যমিক দিল উপমা-মৌমিতা

advertisement

জানা যায়, এদিন দুপুরে সংকোশ চা বাগানের বাসিন্দা সনিয়া ওরাঁও সহ মোট ৫ জন সংকোশ বীটের জঙ্গলে গিয়েছিলেন। আদিবাসী সম্প্রদায়ের রীতি অনুযায়ী পুজো করতে গিয়েছিলেন তাঁরা। সেই সময়ই আচমকা হামলা চালায় একটি হাতি।

View More

পুজোর পর কন্দ মূল কাটতে গিয়ে হাতিটিকে দেখতে পান সনিয়া। তাঁর সঙ্গে থাকা বাকিরা হাতি দেখে পালিয়ে গেলেও সনিয়া পালাতে পারেননি। বুনো হাতির হামলার মুখে পড়েন তিনি এবং এর জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পৌরসভা নির্বাচনে তিনি জয়ী, এই খবর শুনেছিলেন জেলে বসে,সেই সঞ্জীব মল্লিকই এবার রামপুরহাট বিধানসভার বাম-প্রার্থী
আরও দেখুন

প্রসঙ্গত, সংকোশ চা বাগান এলাকায় এক যুবতীর বিয়ে আছে। তাঁর বিয়ের বিশেষ নিয়ম অনুযায়ী কন্দ মূল আনতে জঙ্গলে এসেছিলেন এই ৫ জন। সেই সময়ই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলে ছুটে আসে কুমারগ্রাম থানার পুলিশ ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: জঙ্গলে পুজো করতে গিয়ে সর্বনাশ! হাতির হানায় প্রাণ হারালেন এক ব্যক্তি, বিয়ের আনন্দের মাঝেই নেমে এল শোকের ছায়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল