প্রসঙ্গত ২০২২ সালে পৌরসভা নির্বাচনের দিন তাঁকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু জেলে বসেই তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন। এর পরেই সাধারণ মানুষের কাছে তিনি আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন।
সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। ২৯১ নম্বর রামপুরহাট বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট এবং আইএসএফ যোগের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারে ব্যস্ত হয়ে পড়েন সঞ্জীব মল্লিক। নিজের হাতে দেওয়াল লেখন শুরু করেছেন। পাশাপাশি পদযাত্রা করছেন, জনসংযোগ বাড়াচ্ছেন। সঞ্জীব মল্লিক জানান “লড়াইটা শুধু নির্বাচনী নয়, এটা বীরভূমে বাম আন্দোলনের অস্তিত্ব রক্ষার লড়াই। রামপুরহাটের মতো জায়গায়, যেখানে বামেদের প্রভাব কমে গিয়েছে, সেখানে এখনও মানুষের মধ্যে আশা জাগিয়ে রেখেছি আমি।”
advertisement
তিনি আরও জানান ” মানুষ ইতিহাস রচনা করে। ২০২২ সালে পৌরসভা নির্বাচনে আমি জিতি। এলাকার দল-পদ-জাতি নির্বিশেষে আমি সমস্ত মানুষের জন্য কাজ করি, পাশে দাঁড়াই। এটাই আমার সবথেকে বড় সম্পদ। এবারও বিধানসভার প্রার্থী হয়েছি। মানুষের বিপুল ভোটে জয়লাভ করব।”





