স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনবিবিতলা থেকে মেটিয়াগাছি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে। সামান্য বৃষ্টি হলেই রাস্তা কাদায় পরিণত হয়, ফলে কার্যত অচল হয়ে পড়ে যানবাহন চলাচল। নিত্যদিনের কাজকর্মে বেরোতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের।
আরও পড়ুনঃ ডোবায় মুখ থুবড়ে পড়ে যুবকের নিথর দেহ! ভোটের আবহে মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ডোমজুড়ে চাঞ্চল্য
advertisement
বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত, লোকসভা কিংবা বিধানসভা প্রতিটি নির্বাচনের আগে এই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট মিটলেই সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয় না। বহু বছর আগে তৈরি হওয়া কাঁচা রাস্তা এখন খানাখন্দে ভরা, যা বর্ষার সময় বিপজ্জনক হয়ে ওঠে। এবারও ভোটের আবহে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এলাকায় প্রচারে এলে বাসিন্দারা সরাসরি তাঁদের কাছে রাস্তার সমস্যার কথা তুলে ধরছেন।
আরও পড়ুনঃ মাঠে অথৈ জল, ভাসছে আলু! চরম সঙ্কটে চন্দ্রকোনার চাষিরা, চলছে ফসল বাঁচানোর শেষ চেষ্টা
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবারই একই কথা শুনি, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। অন্যদিকে, এই প্রসঙ্গে গাইঘাটার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস জানান, তিনি নির্বাচনে জয়ী না হওয়ায় রাস্তার কাজ করতে পারেননি। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, এলাকার বর্তমান জনপ্রতিনিধি সুব্রত ঠাকুর এই বিষয়ে কী পদক্ষেপ নিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে রাজনৈতিক তরজার ঊর্ধ্বে উঠে দ্রুত রাস্তা পাকা করার দাবিতে একজোট হয়েছেন মেটিয়াগাছির বাসিন্দারা। তাঁদের একটাই দাবি, প্রতিশ্রুতি নয়, বাস্তবে বেহাল রাস্তা যিনি ঠিক করে দেবেন তার পক্ষেই জনমত দেবে এলাকার মানুষজন।





