গণনা প্রক্রিয়া ঘিরে এক প্রকার মহড়াও সারা হয় এদিন। নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে খতিয়ে দেখতেই বারাসাত গভর্নমেন্ট কলেজে স্ট্রং রুম পরিদর্শনে আসেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্তারা। এদিন জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া এবং জেলা পুলিশ সুপার পুষ্পা কলেজ চত্বরে উপস্থিত হয়ে সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।
advertisement
জানা গিয়েছে, বারাসাত গভর্নমেন্ট কলেজেই বারাসাত, মধ্যমগ্রাম, অশোকনগর, দেগঙ্গা ও হাবরা সহ একাধিক এলাকার ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে। সেই লক্ষ্যে কোথায় স্ট্রং রুম তৈরি করা হবে, কোন পথ দিয়ে ইভিএম আনা-নেওয়া করা হবে এবং গণনা কেন্দ্র পর্যন্ত সেগুলি কীভাবে সুরক্ষিতভাবে পৌঁছানো হবে তা নিয়ে বিস্তারিত মহড়া করা হয় এদিন। ভোট ঘোষণার পর সম্প্রতি বারাসাতে প্রশাসনিক রদবদল হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নতুন জেলাশাসক ও পুলিশ সুপার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম স্ট্রং রুম পরিদর্শনে এলেন। নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে যাতে কোনও রকম উত্তেজনা বা অভিযোগ না ওঠে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে খবর। এদিন পরিদর্শনে তাঁদের সঙ্গে ছিলেন জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও। নির্বাচনের দিন ও গণনা পর্বে নিরাপত্তা এবং স্বচ্ছতা বজায় রাখতে একাধিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলেও জানা গিয়েছে।





