advertisement

রোজ শারীরিক ও মানসিক অত্যাচার চালাত স্বামী! শেষমেশ স্ত্রীর ভয়াবহ পরিণতি দেগঙ্গায়

Last Updated:

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই গৃহবধূর উপর অত্যাচারের ঘটনা ঘটছিল, কিন্তু তার কোনও সুরাহা হয়নি। ঘটনার পর অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন মৃতার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

রোজ শারীরিক ও মানসিক অত্যাচার চালাত স্বামী! শেষমেশ স্ত্রীর ভয়াবহ পরিণতি দেগঙ্গায়
রোজ শারীরিক ও মানসিক অত্যাচার চালাত স্বামী! শেষমেশ স্ত্রীর ভয়াবহ পরিণতি দেগঙ্গায়
দেগঙ্গা, জিয়াউল আলম: গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্ৰেফতার করে আদালতে পাঠাল দেগঙ্গা থানায় পুলিশ। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। হাদিপুর গড়পাড় এলাকায় বছর ২৪-এর জুলেখা খাতুনের মৃত্যুর ঘটনায় স্বামী কামাল উদ্দিন মন্ডলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে দেগঙ্গা থানার পুলিশ।
মৃতার পরিবারের দাবি, বিয়ের পর থেকেই জুলেখার উপর নিয়মিত শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন তাঁর স্বামী। প্রায়দিনই তাকে মারধর করা হত বলে অভিযোগ। এই অত্যাচারের কথা একাধিকবার পরিবারের কাছে জানিয়েছিলেন জুলেখা, এমনই দাবি পরিবারের সদস্যদের।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, ইদের দিন রাতেই আচমকা প্রতিবেশীদের কাছ থেকে ফোন আসে জুলেখার বাপের বাড়িতে। ফোনে জানানো হয়, জুলেখার শরীর গুরুতর অসুস্থ। এরপর কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যুর খবর পৌঁছয় পরিবারের কাছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পরিবারের সদস্যরা।
advertisement
পরিবারের অভিযোগ, অসুস্থতা নয়, পরিকল্পিতভাবে পিটিয়েই খুন করা হয়েছে জুলেখাকে। ঘটনার পরেই অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ এবং প্রাথমিকভাবে ঘটনার সত্যতা খতিয়ে দেখে অভিযুক্ত কামাল উদ্দিন মন্ডলকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পাশাপাশি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই গৃহবধূর উপর অত্যাচারের ঘটনা ঘটছিল, কিন্তু তার কোনও সুরাহা হয়নি। ঘটনার পর অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন মৃতার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
রোজ শারীরিক ও মানসিক অত্যাচার চালাত স্বামী! শেষমেশ স্ত্রীর ভয়াবহ পরিণতি দেগঙ্গায়
Next Article
advertisement
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ
  • নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ

  • উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

  • ভাঙড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement