advertisement

WB Assembly Election 2026: সাঁইসাঁই করে সাইকেল চালিয়ে ছুটছেন হেভিওয়েট প্রার্থী, চষে ফেললেন অলিগলি! আসানসোলে প্রচারে অগ্নিমিত্রার চমক

Last Updated:
WB Assembly Election 2026: আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। সোমবার তাঁকে দেখা গেল অন্য মেজাজে। এদিন সাইকেল চালিয়ে কার্যত এলাকা চষে ফেলেছেন তিনি। সঙ্গে ছিল দলীয় কর্মী-সমর্থকদের ভিড়।
1/5
অন্য মেজাজে প্রচার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্রিমিত্রা পলের। বিজেপির এই হেভিওয়েট প্রার্থী সোমবার প্রচার চালিয়েছেন সাইকেল চালিয়ে।

2/5
আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের এগরা এলাকায় এদিন প্রচার সারেন বিজেপি প্রার্থী। সাইকেল চালিয়ে কার্যত গোটা এলাকা ঘুরে ফেলেন তিনি। সামনে পিছনে ছিল দলীয় কর্মী সমর্থকদের ভিড়।

3/5
হেভিওয়েট প্রার্থীকে এই রূপে দেখে রীতিমত হকচকিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তবে সাবলীলভাবেই সাইকেল চালাতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থীকে।

4/5
যদিও এটি পুরোপুরি একটি প্রচার ছিল না। ছিল একটি সাইকেল মিছিল। যা আরএসএস-এর পক্ষ থেকে বন্দেমাতরমের দেড়শ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল। সেখানেই অংশ নেন বিজেপি প্রার্থী। তার মাধ্যমেই প্রচারও সেরে নেন।

5/5
দলের প্রার্থীকে অন্য মুডে পেয়ে স্থানীয় নেতা-কর্মী, সমর্থকরা বেশ কিছুটা উজ্জীবিত হয়েছেন। দলের বহু কর্মী-সমর্থককে এদিন প্রার্থীর সঙ্গে এই সাইকেল মিছিলে যোগদান করতে দেখা দিয়েছে। তাছাড়াও আশপাশের লোকজনও এই প্রচার দেখতে এগিয়ে এসেছেন।