TRENDING:

করিমপুরে উপচে পড়ল ভিড়...! কালী মন্দিরে পুজো দিয়েই কী করলেন অভিনেতা সোহম? তৃণমূলের তারকা প্রার্থীকে দেখতেই...

Last Updated:

Soham Chakraborty: করিমপুরে বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিলেন অভিনেতা তথা তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী। মন্দিরে পুজো দেওয়ার পর জোংড়াদহ কালী মন্দির থেকে করিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত একটি বর্ণাঢ্য বাইক র‍্যালির আয়োজন করা হয়। এই র‍্যালিতে অংশ নেন বহু দলীয় কর্মী ও সমর্থক। তারপরেই তারকা ছুটে গেলেন কোথায়?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
করিমপুর, নদিয়া: করিমপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে জোর কদমে নামলেন তারকা প্রার্থী সোহম চক্রবর্তী। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই তিনি করিমপুরে পৌঁছন। এদিন সকালে জোংড়াদহ কালী মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের প্রচার শুরু করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।
advertisement

মন্দিরে পুজো দেওয়ার পর জোংড়াদহ কালী মন্দির থেকে করিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত একটি বর্ণাঢ্য বাইক র‍্যালির আয়োজন করা হয়। এই র‍্যালিতে অংশ নেন বহু দলীয় কর্মী ও সমর্থক। প্রার্থীকে এক নজর দেখার জন্য এবং তাঁর প্রচারে শামিল হতে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায়, যা গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

advertisement

আরও পড়ুন: প্রথম ‘সাপ্লিমেন্টারি’ ভোটার তালিকা প্রকাশ আজ…! কখন, কোথায়, কী ভাবে ‘চেক’ করবেন নাম? অনলাইনে দেখা যাবে? জানুন জরুরি আপডেট

এরপর সোহম চক্রবর্তী জোংড়াদহ থেকে করিমপুর বাজার হয়ে শিকারপুর-সহ একাধিক এলাকায় প্রচার চালান। প্রচারের মাঝেই তিনি পিপুলবেরিয়া পঞ্চায়েতের তাজপুর এলাকায় পৌঁছন, যেখানে সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় একাধিক পরিবার। জানা গিয়েছে, গত শুক্রবার মশা তাড়ানোর ধূপ থেকে আগুন লেগে পরপর নয়টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

advertisement

View More

ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের কথা শোনেন সোহম চক্রবর্তী এবং পাশে থাকার আশ্বাস দেন। প্রথম দিনের প্রচারেই মানবিক বার্তা দিয়ে তিনি জানান, মানুষের পাশে থাকাই তাঁর প্রধান লক্ষ্য। নির্বাচনের প্রাক্কালে তাঁর এই উদ্যোগ রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

সেরা ভিডিও

আরও দেখুন
করিমপুরে উপচে পড়ল ভিড়...! কালী মন্দিরে পুজো দিয়েই কী করলেন অভিনেতা সোহম?
আরও দেখুন

মৈনাক দেবনাথ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
করিমপুরে উপচে পড়ল ভিড়...! কালী মন্দিরে পুজো দিয়েই কী করলেন অভিনেতা সোহম? তৃণমূলের তারকা প্রার্থীকে দেখতেই...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল