Sky Diving: ভয়কে হারিয়ে আকাশ ছুঁলেন মহিমা উত্তরবঙ্গের প্রথম মহিলা স্কাই ডাইভারের অনুপ্রেরণার গল্প
- Reported by:SUROJIT DEY
- Published by:Debalina Datta
Last Updated:
ডুয়ার্সের মহিমা ছেত্রী ১৩ হাজার ফুট উচ্চতা থেকে স্কাই ডাইভিং করে উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার হিসেবে নজর কাড়লেন। সীমিত সামর্থ্য ও বাধা পেরিয়ে তিনি ৩০টিরও বেশি জাম্প সম্পন্ন করেছেন। তাঁর সাফল্য আজ বহু তরুণীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।
advertisement
1/5

১৩ হাজার ফুটে ভয় নয় বরং স্বপ্নের উড়ান! উত্তরবঙ্গে প্রথম এভাবে আকাশছোঁয়ার স্বপ্ন দেখালেন ডামডিমের মহিমা ছেত্রী। ভাবছেন তো বিষয়টা ঠিক কি? তথাকথিত কোনও পেশা নয়, হাজার হাজার ফুট উঁচু থেকে শূন্যে ঝাঁপ দিয়েই স্বপ্নের বুনন বুনছেন মহিমা।
advertisement
2/5
উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে সাদা মেঘ আর নীল আকাশের বিস্তার। এক মুহূর্তের সাহসী সিদ্ধান্ত—আর তারপরই শূন্যে ঝাঁপ। অনেকের কাছে যা দুঃস্বপ্ন, সেটাই ডামডিমের মহিমা ছেত্রীর কাছে জীবনের সবচেয়ে বড় ভালবাসা। জলপাইগুড়ি জেলার মাল ব্লকের ডামডিমের এক সাধারণ পরিবারে বড় হওয়া মহিমা আজ উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার হিসেবে পরিচিতি পেয়েছেন। যেখানে এখনও এই খেলায় পুরুষদের আধিপত্য বেশি, সেখানে নিজের জায়গা তৈরি করে তিনি হয়ে উঠেছেন অনুপ্রেরণা।
advertisement
3/5
ছোটবেলা থেকেই শৃঙ্খলাবদ্ধ জীবন—সেনা বিদ্যালয়ে পড়াশোনা, পরে আইন নিয়ে স্নাতক। কিন্তু মনের গভীরে ছিল অ্যাডভেঞ্চারের টান। সেই টানই তাঁকে নিয়ে যায় স্কাই ডাইভিংয়ের জগতে। বিদেশে প্রশিক্ষণ নিয়ে অর্জন করেছেন ‘এ’ ক্যাটাগরির লাইসেন্স। ইতিমধ্যেই ৩০টিরও বেশি সফল জাম্প সম্পন্ন করেছেন তিনি।
advertisement
4/5
তবে এই সাফল্যের পথ একেবারেই সহজ ছিল না। স্কাই ডাইভিংয়ের মতো ব্যয়সাপেক্ষ খেলায় টিকে থাকতে নিজের উপার্জন ও ঋণের উপর নির্ভর করতে হয়েছে তাঁকে। তবুও থামেননি বরং প্রতিটি চ্যালেঞ্জ তাঁকে আরও দৃঢ় করেছে। মহিমার এই সাফল্যে গর্বিত স্থানীয় মানুষজনও।
advertisement
5/5
সম্প্রতি তাঁর বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান মাল বিধানসভার তৃণমূল প্রার্থী বুলু চিক বাড়াইক। তাঁকে ফুলের তোড়া ও শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। একদিকে আকাশছোঁয়া স্বপ্ন, অন্যদিকে মাটির টান..এই দুইয়ের মাঝেই নিজের পথ তৈরি করছেন মহিমা। আসলে সুযোগ পেলে বাংলার মেয়েরাও এভাবে আকাশ জয় করতে পারে।