TRENDING:

KKR : ১৫ মিনিটে ৪০০ মেসেজ চালাচালি! কেকেআর থেকে সৌরভকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কে নিয়েছিল? বহু বছর পর সেই রহস্য ফাঁস

Last Updated:
KKR : সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কেকেআরের দূরত্ব বাড়ার কারণ কী ছিল! কে ছিল সৌরভকে নাইট শিবির থেকে সরিয়ে ফেলার মাস্টারমাইন্ড!
advertisement
1/6
১৫ মিনিটে ৪০০ মেসেজ চালাচালি! কেকেআর থেকে সৌরভকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কে নিয়েছিল?
আজ থেকে ১৫ বছর আগের ঘটনা। তবে এখনও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভক্তরা হয়তো সেই ঘটনার কথা মনে রেখেছেন! কেকেআরের সঙ্গে তিক্ত সম্পর্ক হয়েছিল মহারাজের। শেষমেশ দলের সঙ্গে দাদার সম্পর্কও ছিন্ন হয়। তবে সেই ঘটনা আজও যেন ভারতীয় ক্রিকেট ইতিহাসে রহস্য!
advertisement
2/6
২০০৮ থেকে ২০১০ পর্যন্ত কেকেআরে খেলেছিলেন সৌরভ। এর পর ২০১১ সালে আইপিএল নিলামের আগে আচমকাই সৌরভকে কেকেআর আর রাখবে না বলে জানিয়ে দেয়। সৌরভ তখন কেরিয়ারের শেষ পর্যায়। তবুও কেকেআর তাঁকে যেভাবে সরিয়ে দিয়েছিল, তা বহু মানুষের পছন্দ হয়নি।
advertisement
3/6
২০১১ আইপিএল নিলামে তখন সৌরভের অবিক্রিত থেকে যাওয়ার মতো অবস্থা। তবে শেষ পর্যন্ত প্রিন্স অফ ক্যালকাটা-কে দলে নেয় পুণে ওয়ারিয়র্স। কেকেআরের উপর তখন বহু মানুষ নিজেদের ক্ষোভ উগড়ে দেন। তবে তাতে পরিস্থিতির বদল হয়নি। কেকেআর আর সৌরভের সম্পর্ক ছিন্ন হয়েছিল তিক্ততার সঙ্গে।
advertisement
4/6
সেই সময় কেকেআরে টিম ডিরেক্টর ছিলেন জয় ভট্টাচার্য। তিনি ওই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন। তবে বহু বছর পর। তিনিই জানিয়েছিলেন, সেই সময় সৌরভকে দলে না নেওয়ার সিদ্ধান্তের পিছনে কে মাষ্টারমাইন্ড হিসেবে কাজ করেছিল!
advertisement
5/6
জয় ভট্টাচার্য বলেছিলেন, 'শাহরুখ খানই প্রথমে দূরত্ব বাড়ায়। শাহরুখ বলেছিল, তোমরা সৌরভকে রাখতে চাইলে রাখতে পারো। যদি ওকে না চাও, সেটা সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর করছে। ডেভ হোয়াটমোর কোচ ছিল সেই সময়। সিইও ভেঙ্কি মাইসোর। এর পর সবাই মিলে সৌরভকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।'
advertisement
6/6
জয় জানিয়েছিলেন, সেই সময় সৌরভকে না নেওয়ার সিদ্ধান্ত কেকেআরের তরফে আগেই নেওয়া হয়েছিল। তবে সেই গোটা পর্বে দলের কর্ণধার শাহরুখ খান চুপচাপ ছিলেন। তাঁর যুক্তি ছিল, পেশাদার দলে এই সিদ্ধান্ত নেওয়ার হলে পেশাদাররাই নেবেন। তিনি এতে মাথা গলাবেন না।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR : ১৫ মিনিটে ৪০০ মেসেজ চালাচালি! কেকেআর থেকে সৌরভকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কে নিয়েছিল? বহু বছর পর সেই রহস্য ফাঁস
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল