WB Assembly Elections 2026: মাঠ ছেড়ে মোবাইলে ভোটযুদ্ধ, ২০২৬-এ সোশ্যাল মিডিয়াই নতুন প্রচারের ময়দান
- Reported by:SUROJIT DEY
- Published by:Rukmini Mazumder
Last Updated:
দেওয়াল লিখন, মঞ্চ, সভা ছেড়ে এখন ভোটের যুদ্ধ সোশ্যাল মিডিয়া! ফেসবুক-ইউটিউবে ভোটের লড়াই, ডিজিটাল দৌড়ে এগোতে মরিয়া রাজনৈতিক দলগুলি
জলপাইগুড়ি, সুরজিৎ দে: মাঠ থেকে মোবাইল! ২০২৬-এর ভোটে সোশ্যাল মিডিয়ায় নতুন যুদ্ধক্ষেত্র। সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার সিপিআইএমের। সময় বদলাচ্ছে, আর তার সঙ্গে বদলাচ্ছে রাজনীতির ভাষা ও কৌশলও। ২০২৬-এর নির্বাচনী আবহে শুধু মিছিল-মিটিং বা দেওয়াল লিখনেই সীমাবদ্ধ নেই প্রচার। ভোটের লড়াই অনেকটাই সরে এসেছে মোবাইলের স্ক্রিনে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব হয়ে উঠেছে নতুন প্রচারের মঞ্চ।
জলপাইগুড়ি জেলাজুড়ে প্রায় সব রাজনৈতিক দলই এখন ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করেছে। তৃণমূল থেকে শুরু করে বিজেপি কিংবা সিপিআইএম…প্রতিটি দলই নিজেদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে নিয়মিত তুলে ধরছে প্রচার কর্মসূচি, জনসংযোগ, প্রার্থীদের বার্তা ও রাজনৈতিক অবস্থান। তবে এই ডিজিটাল দৌড়ে আলাদা করে নজর কাড়ছে সিপিআইএম। জেলার বিভিন্ন প্রান্তে তাদের প্রচারের প্রতিটি খুঁটিনাটি দ্রুত আপলোড করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কোথায় সভা, কীভাবে প্রচার চলছে, সবকিছুই রিয়েল-টাইমে পৌঁছে যাচ্ছে ভোটারদের হাতে।
advertisement
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সোশ্যাল মিডিয়া এখন ‘রিয়েল টাইম প্রচারের মঞ্চ’। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে পৌঁছতে এর কার্যকারিতা সবচেয়ে বেশি। এই প্রসঙ্গে জেলা সভাপতি পীযূষ কান্তি মিত্র ইঙ্গিত দিয়েছেন, ডিজিটাল প্রচারে পিছিয়ে পড়লে রাজনৈতিকভাবে ক্ষতি অনিবার্য। সব মিলিয়ে, ২০২৬-এর নির্বাচন শুধু মাঠে নয়, সমানতালে লড়া হচ্ছে ভার্চুয়াল দুনিয়াতেও। মানুষের সঙ্গে সংযোগের এই নতুন পথ কতটা প্রভাব ফেলবে ব্যালট বাক্সে, এখন সেই উত্তরই খুঁজছে রাজনৈতিক মহল।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,West Bengal
First Published :
Mar 23, 2026 2:32 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
WB Assembly Elections 2026: মাঠ ছেড়ে মোবাইলে ভোটযুদ্ধ, ২০২৬-এ সোশ্যাল মিডিয়াই নতুন প্রচারের ময়দান









