advertisement

Madhyamik Exam 2026: বাঁকুড়ার ২ লড়াকু পরীক্ষার্থী! অঙ্ক পরীক্ষার মাঝে আচমকা অসুস্থ, হাসপাতালে বসেই মাধ্যমিক দিল উপমা-মৌমিতা

Last Updated:

West Bengal Madhyamik Examination 2026: মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়লেন একই স্কুলের দুই ছাত্রী ও স্কুলের একজন অশিক্ষক কর্মচারী। সঙ্গে সঙ্গে তিনজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল
ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ বর্তমানে রাজ্য জুড়ে মাধ্যমিক চলছে। সোমবার ছিল অঙ্ক পরীক্ষা। সেই পরীক্ষা চলাকালীনই এক স্কুলে অসুস্থ হয়ে পড়লেন দুই ছাত্রী সহ স্কুলের একজন অশিক্ষক কর্মচারী। বাঁকুড়ার ছাতনা থানার ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠে ঘটনাটি ঘটেছে।
এই বছর ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠে কমলপুর নেতাজি হাইস্কুল, ঝুজকা হাইস্কুল, কাটাবনি হাইস্কুল মিলিয়ে মোট ৪৯০ জন পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। তাঁদের মধ্যে দু’জন উপমা দে ও মৌমিতা রায়। এদিন পরীক্ষা চলাকালীন এই দুই পরীক্ষার্থী আচমকা অসুস্থ বোধ করতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাঁদের ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
আরও পড়ুনঃ মৃতদেহ নিয়ে শ্মশান যাওয়ার পথে বিপত্তি! ডায়মন্ড হারবারে গাড়ি উল্টে আহত ১৫, তদন্তে পুলিশ
অন্যদিকে ওই একই স্কুলে অসুস্থ হয়ে চেয়ার থেকে পড়ে যান এক অশিক্ষক কর্মচারী। কার্তিক লো নামে ওই ব্যক্তি অসুস্থ হয়ে চেয়ার থেকে পড়ে নিয়ে আঘাত লাগায় তাঁকেও উদ্ধার করে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অসুস্থতা কিছুটা সামলে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে বসেই মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দেয় অসুস্থ দুই পরীক্ষার্থী উপমা ও মৌমিতা।
advertisement
advertisement
প্রসঙ্গত, ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে মাধ্যমিককে গন্য করা হয়। এবার সেই পরীক্ষা চলাকালীনই অসুস্থ হয়ে পড়লেন বাঁকুড়ার দুই ছাত্রী। তাঁদের হাসপাতালেও ভর্তি হতে হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে অঙ্ক পরীক্ষা মিস করেননি তাঁরা। চিকিৎসকের পরামর্শ মতো হাসপাতালে বসেই পরীক্ষা দেয় দু’জন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madhyamik Exam 2026: বাঁকুড়ার ২ লড়াকু পরীক্ষার্থী! অঙ্ক পরীক্ষার মাঝে আচমকা অসুস্থ, হাসপাতালে বসেই মাধ্যমিক দিল উপমা-মৌমিতা
Next Article
advertisement
RG Kar Lift Incident: আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
  • স্বাস্থ্যসচিব ও MSVP-কে আপাতত তাঁদের পদ থেকে সরানোর আবেদন

  • ১৯-২০ মার্চ লিফট সংক্রান্ত যে সমস্ত CCTV ফুটেজ রয়েছে তা সংরক্ষণ করার আবেদন

  • ২৭ মার্চ এই মামলার সম্ভাব্য শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement