South 24 Parganas News: মৃতদেহ নিয়ে শ্মশান যাওয়ার পথে বিপত্তি! ডায়মন্ড হারবারে গাড়ি উল্টে আহত ১৫, তদন্তে পুলিশ

Last Updated:

South 24 Parganas News: মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়ার পথে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা। এদিন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ঘটনাটি ঘটেছে। আহত হয়েছেন ১৫ জন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হাসপাতালে আহত যাত্রী
হাসপাতালে আহত যাত্রী
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা, আনিশ উদ্দিন মোল্লাঃ মৃতদেহ দাহ করতে শ্মশানে যাওয়ার পথে উল্টে গেল গাড়ি। ডায়মন্ড হারবারে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। এদিন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার জোয়ারু মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, ডায়মন্ড হারবার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের এক মহিলার মৃত্যু হয়েছিল। তাঁর মৃতদেহ নিয়ে দু’টি গাড়ি করে শ্মশানে যাচ্ছিলেন বেশ কয়েকজন। সেই সময়ই ঘটে বিপত্তি। জোয়ারু মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই যাত্রীবাহী গাড়ি।
আরও পড়ুনঃ ৪৫০ বছরের পঁচেটগড় রাজবাড়িতে ফের জীবন্ত পুরনো ঐতিহ্য! ফিরল যদু ভট্টের আমলের সোনালি স্মৃতি, পটাশপুরে উৎসবের আবহ
এই ঘটনার জেরে আহত হন প্রায় ১৫ জন। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন তাঁরা। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
advertisement
advertisement
সুব্রত মন্ডল নামে এক আহত যাত্রী বলেন, “মৃতদেহ দাহ করতে যাওয়ার সময় জোয়ারু মোড়ের কাছে টার্নিং পয়েন্টে গাড়ি পাল্টি খেয়ে পড়ে যায়। গাড়িতে ২০-২৫ জন ছিলাম। প্রত্যেকেই কমবেশি জখম হয়েছেন”।
ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার জানান, আহতরা সকলেই এখন মোটামুটি স্থিতিশীল। হাসপাতালে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। আমরা হাসপাতালের সঙ্গে কথা বলেছি চিকিৎসা যাতে সুষ্টুভাবে হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: মৃতদেহ নিয়ে শ্মশান যাওয়ার পথে বিপত্তি! ডায়মন্ড হারবারে গাড়ি উল্টে আহত ১৫, তদন্তে পুলিশ