TRENDING:

Purba Medinipur: নন্দীগ্রামে চোর পুলিশের খেলা! আবারও চুরি হল একাধিক দোকানে

Last Updated:

আবারও দুঃসাহসিক চুরি নন্দীগ্রামে। নন্দীগ্রাম থানার অন্তর্গত বিভিন্ন বাজারে শাটার ভেঙে বেশ কয়েকটি দোকানে চুরি যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#নন্দীগ্রাম : আবারও দুঃসাহসিক চুরি নন্দীগ্রামে। নন্দীগ্রাম থানার অন্তর্গত বিভিন্ন বাজারে শাটার ভেঙে বেশ কয়েকটি দোকানে চুরি যায়। এবার চন্ডিপুর নন্দীগ্রাম বাস রাস্তার পাশে রতনপুর বাজারে চুরি হল একটি সোনা দোকান এবং মুদি দোকানে। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রাতের অন্ধকারে দোকানের শাটার ভেঙ্গে ২ টি দোকান থেকে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি করেছে দুষ্কৃতীরা। ঘটনা তদন্তে নেমেছে নন্দীগ্রাম থানার পুলিশ। রাজনৈতিক কারণে বারবার খবরের শিরোনামে থাকে নন্দীগ্রাম।
advertisement

এবার নন্দীগ্রাম থানার বিভিন্ন বাজারে পরপর চুরির ঘটনা খবরের শিরোনাম।নন্দীগ্রামে দুষ্কৃতীরা পুলিশের সঙ্গে কার্যত চ্যালেঞ্জ নিয়ে চুরি করা শুরু করেছে। কারণ গত মাসেই একই কায়দায় নন্দীগ্রামের মহেশপুর বাজারে সোনা দোকান এবং সারের দোকান চুরি হয়। তারপরেই কয়েকদিন আগে নন্দীগ্রামের তিরপেখিয়া এলাকা থেকে কয়েকটি দোকান চুরি হয়। যদিও এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ চুরির মাল সমেত চোরকে পাকড়াও করে। কিন্তু তার মধ্যেই আবারও চুরি। ২৪ আগস্ট ভোর রাতে নন্দীগ্রামের রতনপুর বাজারে।

advertisement

আরও পড়ুনঃ বর্ষায় ভরা নদীতে প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার পাঁশকুড়ায়

নন্দীগ্রামের সাধারণ মানুষজনের মুখে মুখে ফিরছে এখন একটাই কথা 'এ যেন চোর পুলিশ খেলা চলছে।' প্রসঙ্গত, শেষ কয়েক মাসে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় দোকানের শাটার ভেঙে চুরে যাওয়ার ঘটনায় আতঙ্কিত বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা। শুধুমাত্র পুলিশের উপর ভরসা না রেখে বিভিন্ন বাজার কমিটি নিজেরাই এখন রাত জেগে বাজারে বাজারে দোকান পাহারা দিচ্ছেন। নন্দীগ্রাম থানার পুলিশ এই চুরির ঘটনার তদন্ত করে দুষ্কৃতিকারীদের করার চেষ্টা করছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: নন্দীগ্রামে চোর পুলিশের খেলা! আবারও চুরি হল একাধিক দোকানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল